হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে নেতানিয়াহুর অনুরোধ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

এই মুহুর্তে ইরানে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন তিনি।

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পরিকল্পনা বিলম্বিত করতে অনুরোধ করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে বলে আশ্বস্ত হয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি জানতে পেরেছি, ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ এবং কারো মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।’ তবে কার কাছ থেকে এ তথ্য পেয়েছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। ট্রাম্প জানান, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র’ থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, ইসরাইলের চ্যানেল-১২ এক প্রতিবেদনে জানিয়েছে, সামরিক সদর দপ্তরে দীর্ঘ আলোচনার পর, ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্রকে জানায়, তারা যেকোনো মার্কিন সিদ্ধান্তকে সমর্থন করলেও, বর্তমানে তারা কোনো হামলা চাইছে না।

এতে আরো বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার নেতানিয়াহুর সঙ্গে ছয় দিনের মধ্যে তৃতীয়বারের মতো কথা বলেছেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস

আরএ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

ইসরাইলে মার্কিন অস্ত্র পাঠানো বন্ধের বিলে সমর্থন বাড়ছে

আল-আকসায় জর্ডানের অভিভাবকত্ব অবশ্যই সম্মান করতে হবে: যুক্তরাজ্য

হরমুজে ইরানের দাপট, সংকটে বিশ্ব অর্থনীতি

লেবাননে আরো ৬৩ জন ইসরাইলি সেনা আহত

পরাজয়ের পর ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: খামেনি

লেবাননে হামলা চললে উত্তর ইসরাইল নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ

শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার