হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ার ‘হামার কসাই’ রিফাত আল-আসাদের মৃত্যু

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

১৯৮৬ সালে একটি আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানে তোলা সিরিয়ার রাষ্ট্রপতি হাফেজ আসাদ (ডানে) এবং তার ছোট ভাই রিফাত (এএফপি) এর একটি ফাইল ছবিতে দেখা যাচ্ছে। ছবি: মিডল ইস্ট আই।

সিরিয়ার প্রাক্তন শাসক বাশার আল-আসাদের নির্বাসিত চাচা রিফাত আল-আসাদ ৮৮ বছর বয়সে সংযুক্ত আরব আমিরাতে মারা গেছেন বলে সংবাদমাধ্যম জানিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, তিনি সিরিয়ার প্রয়াত রাষ্ট্রপতি হাফেজ আল-আসাদের ভাই ছিলেন।

১৯৮২ সালে সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর হামায় ইসলামপন্থী বিদ্রোহ দমনে তার নেতৃত্বাধীন বাহিনীর ভূমিকার কারণে রিফাত আল-আসাদ ব্যাপকভাবে কুখ্যাত হন। ওই অভিযানে শহর ঘিরে রেখে বিমান হামলা ও গোলাবর্ষণ চালানো হয়। হাসপাতাল সূত্র ও মানবাধিকার সংগঠনগুলোর মতে, এতে প্রায় ৩৭,০০০ মানুষ নিহত হন। এই ঘটনার পর থেকেই তাকে ‘হামার কসাই’ নামে ডাকা হতো।

পরবর্তীতে তিনি তার ভাই হাফেজ আল-আসাদের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করেন, যা ব্যর্থ হলে তাকে দেশ ছাড়তে হয়। দীর্ঘ সময় তিনি ফ্রান্সে নির্বাসনে ছিলেন। সেখানে অবস্থানকালে সিরিয়ার রাষ্ট্রীয় তহবিল আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ২০২০ সালে ফ্রান্সের আদালত তাকে চার বছরের কারাদণ্ড দেয় এবং তার বিপুল সম্পদ বাজেয়াপ্ত করা হয়।

২০২২ সালে দণ্ড বহাল থাকার পর তিনি সিরিয়ায় ফিরে যান। তবে ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হলে রিফাত দেশ ছেড়ে লেবানন হয়ে দুবাইয়ে আশ্রয় নেন। সেখানেই তার মৃত্যু হয়।

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প