হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

প্রথম ধাপই বাস্তবায়ন হয়নি, দ্বিতীয় যুদ্ধবিরতিতে আশাবাদী নন ফিলিস্তিনিরা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত।

গাজা শহরের ফিলিস্তিনিরা বলছেন যে তারা সম্প্রতি ঘোষিত দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা সম্পর্কে তারা খুব একটা আশাবাদী নন, কেননা প্রথম পর্যায়ের অনেক প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি।

আলজাজিরাকে একজন ফিলিস্তিনি বাসিন্দা বলেছেন, ‘এটা এমন যেন আমরা এখনো প্রথম পর্যায়ে আছি। ক্রসিংগুলি খোলার কথা ছিল, দাম কমার কথা ছিল এবং ইসরাইলি আক্রমণ বন্ধ হওয়ার কথা ছিল। আমরা দক্ষিণ থেকে উপতক্যার উত্তরে চলে যাওয়া ছাড়া আর কিছুই পরিবর্তন হয়নি।

অন্য একজন মহিলা বলেন, ‘গাজার পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়ে গেছে, তিনি বলেন, ‘আসুন আমরা দ্বিতীয় ধাপে স্থানান্তরের ঘোষণা দেওয়ার আগে প্রথম ধাপটি সঠিকভাবে সম্পন্ন করি।’

আরেকজন ব্যক্তি বলেন যে তিনি ‘আশাবাদী নন’ কারণ প্রথম পর্যায়ের প্রতিশ্রুতি পূরণ হয়নি। তিনি বলেন, ‘সাহায্য ও খাবার পৌঁছায়নি, এবং প্রয়োজন অনুযায়ী যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়নি।’ বোমাবর্ষণ ও হত্যাকাণ্ড অব্যাহত থাকায়, আমরা আশ্রয় এমনকি তাঁবুও খুঁজে পাচ্ছি না।"

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৪

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

আগস্টে সড়কে ঝরল ৪৮১ প্রাণ, দুর্ঘটনা বেশি সকালে

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

ইউরোপের শিল্প সরবরাহব্যবস্থার নিয়ন্ত্রণ নিচ্ছে চীন

খেলার নিয়ম পাল্টে গেছে, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

বিরামপুরে বিজিবি-গ্রামবাসীর বাধায় বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ

দেশে মাথাপিছু ঋণ এখন ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

ইন্দোনেশিয়ায় ৮ বিমানবন্দর বন্ধ, দেড় হাজারের বেশি ফ্লাইট ব্যাহত

সাভারে পুলিশ সদস্য হত্যায় ৯ জন গ্রেপ্তার