হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেন সরকারকে অর্থসহায়তা দেওয়ার ঘোষণা সৌদির

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

ইয়েমেনের উন্নয়নে ৫০০ মিলিয়ন ডলার অর্থসহায়তার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এবং ইয়েমেনের উন্নয়ন ও পুনর্গঠনে সৌদি প্রকল্পের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আল-জাবের এ ঘোষণা দিয়েছেন। খবর দ্য ডনের।

মূলত ইয়েমেনের দক্ষিণাঞ্চলের উন্নয়নে এই অর্থ দেওয়া হচ্ছে। সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান বুধবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে রিয়াদের সমর্থনের কথা জানিয়েছেন।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বলা হয়, নতুন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হাসপাতাল, স্কুল ও রাস্তা নির্মাণ। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য জ্বালানি অনুদানও রয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই সহায়তা ইয়েমেনের নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধি এবং দেশটির জনগণের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গঠনে অবদান রাখতে সৌদি আরবের সদিচ্ছার প্রতিফলন।

সম্প্রতি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, তারা দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ অংশগুলো আবার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এসব এলাকা এর আগে বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) দখলে রেখেছিল।

গত বছরের শেষ দিকে এসটিসি হাদরামাউত ও আল-মাহরা দখল করলে উত্তেজনা চরমে পৌঁছায়। সৌদি সমর্থিত সাম্প্রতিক অভিযানে এসব অঞ্চল থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। সৌদি আরব সীমান্তবর্তী এ দুই প্রদেশ ইয়েমেনের প্রায় অর্ধেক ভূখণ্ডজুড়ে অবস্থিত।

এই সংঘাত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে সম্পর্কেও টানাপোড়েন বাড়িয়েছে। ইয়েমেন সরকার সৌদি মিত্র ইউএইর এসটিসিকে সমর্থনের অভিযোগ তুলেছে।

আরএ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

ইসরাইলে মার্কিন অস্ত্র পাঠানো বন্ধের বিলে সমর্থন বাড়ছে

আল-আকসায় জর্ডানের অভিভাবকত্ব অবশ্যই সম্মান করতে হবে: যুক্তরাজ্য

হরমুজে ইরানের দাপট, সংকটে বিশ্ব অর্থনীতি

লেবাননে আরো ৬৩ জন ইসরাইলি সেনা আহত

পরাজয়ের পর ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: খামেনি

লেবাননে হামলা চললে উত্তর ইসরাইল নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ

শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার