হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নিরস্ত্র না হলে হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে —হুঁশিয়ারি ট্রাম্পের

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: টাইমস অব ইসরাইল

আগামী কয়েক সপ্তাহের মধ্যে হামাস যদি নিরস্ত্র না হয়, তাহলে তাদের নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর টাইমস অব ইসরাইলের।

ট্রাম্প দাবি করেন, হামাস তাদের অস্ত্র ত্যাগ করতে রাজি হয়েছে। যদিও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি প্রকাশ্যে অস্ত্র সমর্পণের এমন কোনো ঘোষণা এখন পর্যন্ত দেয়নি।

তিনি বলেন, হামাসের পক্ষে অস্ত্র ত্যাগ করা কঠিন কাজ। তবে তারা এটা করতে রাজি হয়েছে। তিনি অরো বলেন, ‘আগামী দুই-তিন দিন, সর্বোচ্চ তিন সপ্তাহের মধ্যেই আমরা এটা জানতে পারব।’

ট্রাম্প আরো দাবি করেন, ৫৯টি দেশ গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে অংশ নিতে আগ্রহী, যাদের উদ্দেশ্য হবে হামাসকে নির্মূল করা। তবে বাস্তবে এই বাহিনীতে সেনা পাঠাতে বহু দেশ অনাগ্রহী, এমনকি আজারবাইজান ইতিমধ্যেই অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে গাজাকে ধীরে ধীরে নিরস্ত্রীকরণ, প্রযুক্তিনির্ভর প্রশাসন ও পুনর্গঠনের পথে নেওয়ার কথা বলা হয়েছে, যদিও আন্তর্জাতিক বাহিনীর ভূমিকা এখন সীমিত হয়ে সীমান্ত নিরাপত্তা ও মানবিক সহায়তায় কেন্দ্রীভূত হতে পারে।

এদিকে গাজার প্রশাসনে তুরস্ক ও কাতারের প্রতিনিধিত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করে বলেছেন, তুরস্ক বা কাতারের কোনো বাহিনী গাজায় প্রবেশ করতে পারবে না।

আরএ

মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধের অভিযোগ

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় শিশুসহ নিহত ২

বিশ্ব ইতোমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছে: বিশ্লেষক

‘আমার জীবনও ধ্বংসস্তূপে চাপা পড়েছে’Ñপরিবারের ১২ সদস্য হারানো ইরানি যুবক

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ২২ দেশে বন্দরের শ্রমিকদের ধর্মঘট

ইরানের সাত শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোবে না: গালিবাফ

ইয়েমেনে হতাহত ৯ হাজারের বেশি, বাস্তুচ্যুত ২ লাখ ৭৬ হাজার

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা পুনরুজ্জীবনে তেহরানে কাতারের প্রতিনিধিদল

হরমুজে দুটি তেলবাহী ট্যাংকার আটকের দাবি আইআরজিসির