হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত ৩

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ফের হামলা চালিয়েছে ইসরাইল। সবশেষ হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ছয়জন।

সূত্রের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা আনাদোলু জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসে ও গাজা সিটির পূর্বে শুজাইয়া-তুফাহ এলাকায় ইসরাইলি বাহিনী পৃথক হামলায় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি বাহিনী উত্তর গাজার জাবালিয়ায় জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) মালিকানাধীন একটি ভবনে হামলা চালায়। এতে দুই ফিলিস্তিনি আহত হয়।

এর আগে, পূর্ব গাজা সিটির তুফাহ মহল্লায় ইসরাইলি বাহিনীর গুলিতে এক ব্যক্তি নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি বাহিনী বাস্তুচ্যুত বেসামরিক লোকদের তাঁবুতে গুলি চালায়, যার ফলে এই প্রাণহানি ঘটে।

এছাড়া মধ্য গাজা সিটিতে ইসরাইলি ড্রোন হামলায় চারজন পথচারী আহত হন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৭১ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল, যাদের বেশির ভাগই নারী ও শিশু।

গত অক্টোবরে যুদ্ধবিরতির পর ইসরাইল শত শতবার চুক্তি লঙ্ঘন করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ৪৮৪ জন নিহত এবং ১ হাজার ৩২১ জন আহত হয়েছে।

আরএ

বেতন বাড়ছে ১০০ থেকে ১৪২ শতাংশ

জামালপুরে বাস চাপায় প্রাণ গেল অটোরিকশার ৪ যাত্রীর

‘ধন্যবাদ অধিনায়ক, আমরা তোমাকে ভালোবাসি’

আন্দোলন-সংগ্রামে নজরুলের গান ও কবিতাই মূল অনুপ্রেরণা: ডিএসসিসি প্রশাসক

আর্জেন্টিনার জার্সিতে মেসির যত শিরোপা

২০২৭ সালে অভিন্ন প্রশ্নে এসএসসি ও দাখিল পরীক্ষা, নতুন বিষয় কোড প্রকাশ

লঘুচাপেও কাটছে না ভ্যাপসা গরম, ভাদ্র-আশ্বিনজুড়েও অস্বস্তি থাকতে পারে

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গাজা গণহত্যায় ইসরাইলের হামলায় ১০১৪ ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম শুরু