হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

অস্কার মনোনয়ন পেল গাজায় নিহত শিশুকে নিয়ে নির্মিত চলচ্চিত্র

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

গাজায় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত পাঁচ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে একাডেমি পুরষ্কারের জন্য মনোনীত হয়েছে। তিউনিসিয়ার চলচ্চিত্র নির্মাতা কাউথার বেন হানিয়া সিনেমাটি পরিচালনা করেন। এই চলচ্চিত্রটি ছয় বছরের ফিলিস্তিনি শিশু হিন্দ রজব হত্যাকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।

২০২৪ সালের জানুয়ারিতে গাজায় ইসরাইলি বাহিনীর সেনাদের গুলিতে নিহত হয় পাঁচ বছরের শিশু হিন্দ রজব। ইসরাইলি হামলা থেকে বাঁচতে পরিবারসহ গাড়িতে করে গাজা সিটি থেকে পালাতে গিয়ে হামলার শিকার হয়। হিন্দের সঙ্গে গাড়িতে ছিলেন তার চার চাচাতো ভাইবোন ও খালা-খালু। ইসরাইলের হামলায় সবাই নিহত হন।

হামলার সময় তারা গাজার রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীদের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু এরই মধ্যে ইসরাইলি হামলায় প্রাণ হারায় ৫ বছর বয়সী রজব ছাড়া গাড়িতে থাকা সবাই। রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে সাহায্য চাচ্ছিল শিশুটি। সেই ঘণ্টার পর ঘণ্টা চলা ফোনকলের অডিওটি এই চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে। অডিওতে শোনা যায়, উদ্ধারকর্মীরা রজবকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করছেন। সে সময় সে গাড়ির ভেতরে পরিবারের নিথর দেহগুলোর মাঝে আটকে ছিল। রজবকে উদ্ধারে দুজন উদ্ধারকর্মী যান সেখানে। কিন্তু ততক্ষণে ইসরাইলিদের গুলিতে শিশুটির মৃত্যু হয়। প্রাণ হারাতে হয় উদ্ধার করতে যাওয়া দুজনকেও।

এরআগে, ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সিলভার লায়ন পুরস্কার জেতে।

আরএ

ইরান ইস্যুতে প্রশ্নবিদ্ধ ট্রাম্প

চুক্তি সম্পন্ন হওয়ায় ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, দাবি ট্রাম্পের

তুরস্ককে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করল ইসরাইলি এমপি

‘ইরানে মার্কিন হামলায় যুদ্ধবিরতি বাতিল হয়ে গেছে’

ইরানের খার্গ দ্বীপ দখলের হুমকি ট্রাম্পের, আজ রাতেই ‘কঠোর’ হামলার হুঁশিয়ারি

কুয়েতের আকাশসীমায় ২৪ ঘণ্টায় ২৪টি ড্রোনের অনুপ্রবেশ

হরমুজ প্রণালি পার হলো এশিয়ার তিন এলএনজি ট্যাংকার

যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে আলোচনা শেষে তেহরান ছাড়লেন কাতারের আলোচকরা

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের ঘোষণা দিলো ইরান

মধ্যপ্রাচ্য হবে যুক্তরাষ্ট্রের জন্য জাহান্নাম