হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আল জাজিরা

দেশজুড়ে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে প্রথমবারের মতো নিহতের সংখ্যা প্রকাশ করেছে ইরান। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানায়, বিক্ষোভ মোট ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন।

প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, ইরানের শহীদ ফাউন্ডেশন জানিয়েছে, বিক্ষোভে নিহতদের মধ্যে ২ হাজার ৪২৭ জন বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য।

সাম্প্রতিক বিক্ষোভকে ‘বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদী কর্মকাণ্ড’ বলে বর্ণনা করেছে তেহরান।

ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর পৌরজামশিদিয়ান প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘নিহতদের মধ্যে যারা বিক্ষোভে সন্ত্রাস ও দাঙ্গাবাজি করেছে, সরকারি ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, তাদেরকে ‘সন্ত্রাসী-দাঙ্গাবাজ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।’

এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ইরানে বিক্ষোভের শুরু থেকে এ পর্যন্ত নিহত হয়েছে ৪ হাজার ৫৬০ জন।

জীবনযাত্রার ব্যয় ও অসহনীয় মূল্যস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয় ইরানে।

সূত্র: আল জাজিরা

আরএ

সৌদিতে হুথিদের হামলা, তবু কেন অস্ত্র ধরছে না মক্কা জোট

হরমুজ অবরোধে গভীর সংকটে আরব দেশগুলোর অর্থনীতি

ইয়েমেনে এক সপ্তাহে হতাহত প্রায় ৩ হাজার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অ্যানিমেটেড মানচিত্রে ফিলিস্তিনে ইসরাইলি বসতি বিস্তারের চিত্র

পবিত্র কাবায় বৃষ্টিতে ভিজে নামাজ আদায় মুসল্লিদের

আরো কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিলেন হুথি বিদ্রোহীরা

গাজার শিক্ষাব্যবস্থা ইউনেস্কোর কাছে হস্তান্তরের পরিকল্পনা নেই: জাতিসংঘ

গাজার যুদ্ধ যেভাবে বদলে দিয়েছে ফিলিস্তিনি পুরুষদের জীবন

সৌদিতে ক্যামেল ফেস্টিভালে ১৩১ মিলিয়ন ডলারের ১১৪ উট

জ্বালানি সরবরাহ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনছে সিরিয়া