হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড নিয়ে যা জানাল ইরান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আল জাজিরা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, সরকারবিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো পরিকল্পনা নেই তেহরানের। বুধবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে বলে আশ্বস্ত হয়েছেন তিনি। খবর আল জাজিরার।

বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে আরাগচি বলেন, ‘মৃত্যুদণ্ড দেওয়ার প্রশ্নই আসে না।’

ট্রাম্প এর আগে সাংবাদিকদের বলেছিলেন, তাকে আশ্বস্ত করা হয়েছে যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়ে গেছে এবং পরিকল্পিত মৃত্যুদণ্ড বন্ধ করা হয়েছে।

বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি জানতে পেরেছি,0 ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ এবং কারো মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা স্থগিত করা হয়েছে।’ তবে কার কাছ থেকে এ তথ্য পেয়েছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। ট্রাম্প জানান, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র’ থেকে এ তথ্য পাওয়া গেছে। তবে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।

তিনি বলেন, ‘আমরা পরিস্থতি পর্যবেক্ষণ করব।’ ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার মাইক হান্না বলেন, ট্রাম্পের বুধবারের মন্তব্য ইরানের প্রতি তার সুর নরম করার ইঙ্গিত দেয়। হান্না বলেন, ‘মনে হচ্ছে তিনি এখনো বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছেন; তার জাতীয় নিরাপত্তা পরিষদ তাকে ব্রিফ করেছে, তবে আমরা এইমাত্র যে বিবৃতি শুনেছি, তা পরিস্থিতির সম্ভাব্য শীতলতা এবং আসন্ন পদক্ষেপের ঝুঁকি থেকে সরে আসার ইঙ্গিত দেয়।’

আরএ/এসআই

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

ফিলিস্তিনি নারী কবিদের কবিতা

রংপুরে চার খুনের বিচার কার্যক্রম দ্রুত শেষ করার আশ্বাস ত্রাণমন্ত্রীর

কোরআনের আলোকবর্তিকা: শুধু অর্থ নয়, মর্মবাণীর সন্ধান

আগস্ট/সেপ্টেম্বর-ভাদ্র-রবিউল আউয়াল

আবুল মনসুর আহমদের চোখে বাংলাদেশের কালচার

সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর

‘চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন কৌশলগত অংশীদারত্বে রূপ নিয়েছে’

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প