হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরাইলের হামলা, নিহত ২

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

সিরিয়া-লেবানন সীমান্তের চারটি ক্রসিং পয়েন্টে হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলের দাবি, অস্ত্র পাচারের জন্য এই ক্রসিং পয়েন্ট ব্যবহার করে হিজবুল্লাহ। এর আগে দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলায় কমপক্ষে দুজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছে। খবর আল জাজিরার।

যুদ্ধবিরতি চুক্তি ভেঙে বুধবার লেবাননে হামলা চালায় ইসরাইলি বাহিনী। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বুধবার রাতে এক বিবৃতিতে বলেন, ‘আবারও ইসরাইল জনবসতিপূর্ণ লেবাননের গ্রামগুলোতে বিমান হামলা চালিয়ে নিয়মতান্ত্রিক আগ্রাসনের নীতি অনুসরণ করছে। সরাসরি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হামলা, বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে।’

তিনি আরো বলেন, ‘এই আক্রমণাত্মক আচরণ চুক্তির শর্ত মেনে চলতে ইসরাইলের অস্বীকৃতিকেই তুলে ধরে।’

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণ লেবাননের কানারিট শহরে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছে। রাষ্ট্র পরিচালিত জাতীয় সংবাদ সংস্থা জানায়, ইসরাইলি সেনাবাহিনী দেশের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সতর্কতা জারি করার পর দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রাম ও শহরে আক্রমণ চালায়। আল-খারাইব, আল-আনসার, কানারিট, কফোর এবং জারজুহতে এসব হামলা হয়।

আগের দিন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সিডন জেলার জাহরানি শহরে একটি গাড়িতে ইসরাইলি হামলায় একজন নিহত হয়। এছাড়া টায়ার জেলার বাজুরিয়েহ শহরে একটি গাড়ি লক্ষ্য করে ইসরাইলি হামলায় নিহত হন আরো একজন।

আরএ

সৌদিতে হুথিদের হামলা, তবু কেন অস্ত্র ধরছে না মক্কা জোট

হরমুজ অবরোধে গভীর সংকটে আরব দেশগুলোর অর্থনীতি

ইয়েমেনে এক সপ্তাহে হতাহত প্রায় ৩ হাজার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অ্যানিমেটেড মানচিত্রে ফিলিস্তিনে ইসরাইলি বসতি বিস্তারের চিত্র

পবিত্র কাবায় বৃষ্টিতে ভিজে নামাজ আদায় মুসল্লিদের

আরো কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিলেন হুথি বিদ্রোহীরা

গাজার শিক্ষাব্যবস্থা ইউনেস্কোর কাছে হস্তান্তরের পরিকল্পনা নেই: জাতিসংঘ

গাজার যুদ্ধ যেভাবে বদলে দিয়েছে ফিলিস্তিনি পুরুষদের জীবন

সৌদিতে ক্যামেল ফেস্টিভালে ১৩১ মিলিয়ন ডলারের ১১৪ উট

জ্বালানি সরবরাহ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনছে সিরিয়া