হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় শীতকালীন ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ৫

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

শীতকালীন ঝড়ে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ও দেয়াল ধসে মঙ্গলবার গাজায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া শীতজনিত কারণে শিশু ও বয়স্কদের মধ্যে মৃত্যুর সংখ্যা বাড়ছে।

গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা জানিয়েছে, নিহতদের মধ্যে দুই নারী, এক কিশোরী ও এক পুরুষ রয়েছেন। শীতজনিত কারণে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক আল জাজিরার খবরে বলা হয়েছে, এক বছরের একটি শিশু হাইপোথার্মিয়ায় মারা গেছে। এর আগের রাতে একই কারণে আরও দুই শিশুর মৃত্যু হয়।

দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ ও অবরোধের কারণে গাজায় বসবাসের পরিস্থিতি চরম হয়ে গেছে। গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মানবিক সংস্থাগুলো বলছে, শীতকালীন ঝড় মোকাবিলার মতো পর্যাপ্ত আশ্রয় নেই।

জাতিসংঘের মানবিক সহায়তা কার্যালয় জানায়, মঙ্গলবার শত শত তাঁবু ও অস্থায়ী আশ্রয় ঝড়ে উড়ে গেছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল-শিফা হাসপাতালের তথ্যমতে, গাজা সিটির উপকূলীয় এলাকায় একটি আট মিটার উঁচু দেয়াল ধসে একটি তাঁবুর ওপর পড়ে একই পরিবারের তিনজন নিহত হন। তারা হলেন ৭২ বছর বয়সি মোহাম্মদ হামুদা, তার ১৫ বছর বয়সি নাতনি ও পুত্রবধূ। ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। গাজার পশ্চিম অংশে দেয়াল ধসে আরও এক নারী নিহত হয়েছেন।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, “যুদ্ধের কারণে অধিকাংশ মানুষ নিরাপদ আশ্রয় হারিয়েছে। ঝড়ের সময় ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তবে প্রয়োজনীয় তাঁবু ও আশ্রয়সামগ্রী পর্যাপ্ত পরিমাণে ঢুকছে না।”

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দফতর জানিয়েছে, তাঁবু, ত্রিপল, কম্বল, পোশাক ও জরুরি সামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে মানবিক সংস্থাগুলো অভিযোগ করছে, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও এই উপকরণগুলো গাজায় প্রবেশে বাধা রয়েছে।

সূত্র: আল জাজিরা

এসআর/এসআই

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প