হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা দখলের আহ্বান জানালেন ইসরাইলি মন্ত্রী

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইসরাইলের বসতি স্থাপনবিষয়ক মন্ত্রী ওরিট স্ট্রক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি বোর্ড’কে ‘বাজে পরিকল্পনা’ হিসেবে অভিহিত করেছেন। ইসরাইলের নেতানিয়াহু সরকারকে গাজা দখলের আহ্বান জানিয়েছেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

রোববার ইসরাইলের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে স্ট্রক বলেন, ‘এই বাজে পরিকল্পনার জন্য আমাদের সেনাদের বিপদে ফেলা উচিত নয়।’

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে ট্রাম্প ‘শান্তি বোর্ড’-এর সনদে স্বাক্ষর করার কয়েক দিন পর তার এই মন্তব্য এলো।

গাজার শাসনভার ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়ার বিরোধিতা করেন তিনি। বলেন, এ ধরনের পদক্ষেপের জন্য চড়া মূল্য দিতে হবে। স্ট্রক বলেন, ‘নিরস্ত্রীকরণ এবং হামাসকে পরাজিত করার পরে গাজায় একমাত্র ইসরাইলের কর্তৃত্ব থাকা উচিত।’

গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে, হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি দলগুলোকে নিরস্ত্রীকরণ, উপত্যকা থেকে অতিরিক্ত ইসরাইলি সামরিক বাহিনী প্রত্যাহার ও পুনর্গঠন প্রচেষ্টা শুরু করার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

আরএ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প