হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, নিহত ৩০

আমার দেশ অনলাইন

পাকিস্তান-শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের রাওয়ালকোটে নিরাপত্তা বাহিনী ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলাকালে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে।

বিক্ষোভকারীদের দাবি, গত কয়েক দিনের সহিংসতায় ৩০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। তবে সরকারি সূত্র বলছে, এ পর্যন্ত সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৭০ জন।

মূলত মূল্যস্ফীতি, বিদ্যুতের শুল্ক বৃদ্ধি, বেকারত্ব এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর দাবিতে স্থানীয় জনগণের একটি সংগঠন ‘জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)’ আন্দোলন শুরু করে। গত সপ্তাহে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সংঘর্ষের সূত্রপাত হয় রাওয়ালকোটে, যেখানে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন এক ব্যবসায়ী। গত শুক্রবার রাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে তার মৃত্যু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পরবর্তী সময়ে রোববার হাসপাতালের মর্গের সামনে বিক্ষোভ ঘিরে নতুন করে সংঘর্ষ শুরু হয়, যেখানে কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

স্থানীয় প্রশাসন জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে বাধ্য হলে কয়েকজন প্রাণ হারান। তবে বিক্ষোভকারীদের অভিযোগ, নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। অন্যদিকে কর্তৃপক্ষের দাবি, বিক্ষোভকারীরাও স্বয়ংক্রিয় অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করেছে।

এদিকে পরিস্থিতি সামাল দিতে এলাকায় ফেডারেল আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে কিছু এলাকায় তল্লাশি অভিযান চলছে এবং ইন্টারনেট সেবা সীমিত করা হয়েছে।

গত কয়েক মাস ধরে আজাদ কাশ্মীরে অর্থনৈতিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে অসন্তোষ বাড়ছে। মানবাধিকার সংগঠনগুলো উভয় পক্ষকে সহিংসতা বন্ধ করে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে।

সূত্র: রয়টার্স, এনডিটিভি

এসআর

জিয়াউলের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি আজ

সেরা অস্ত্র ছাড়াই বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর!

লিড নিউজ: ফেঁসে যাচ্ছেন চুপ্পু

তালায় উন্নয়নের নামে চলছে লুটপাট কাজ না করেই বিল উত্তোলন

ফুটবল বিশ্বকাপের জীবন্ত ‘নোটবুক’ মার্কেস

কেইন ‘দ্য ওয়ান্ডার কিড’

সৌদি তেল স্থাপনায় হুতিদের হামলা

বৃষ্টিবিঘ্নিত দিন শেষে হজের ব্যাটে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ

ভারতীয় নাগরিক শম্পা গোস্বামীর কোটি টাকার অবৈধ বাণিজ্য

পশ্চিম তীরে অবৈধ বসতি তিন গুণ বড় করার ঘোষণা ইসরাইলের