হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবনধস, নিহত অন্তত ১০

আমার দেশ অনলাইন

পাকিস্তানের করাচি শহরের সোলজার বাজার নম্বর–৩ এলাকায় গ্যাস লিক থেকে সৃষ্ট বিস্ফোরণে একটি তিনতলা আবাসিক ভবনের একাংশ ধসে কমপক্ষে ১০ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছে। বুধবার রাতে ভবনের প্রথম তলায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

উদ্ধার কর্মকর্তারা জানান, বিস্ফোরণের পর ভবনের একটি বড় অংশ ধসে পড়ে। সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয় এবং ধ্বংসস্তূপের নিচ থেকে বেশ কয়েকজনকে জীবিত ও মৃত অবস্থায় বের করে আনা হয়েছে। উদ্ধারকাজে সব ধরনের উপলব্ধ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

পুলিশের প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডার অথবা গ্যাস সাকশন মেশিন থেকে লিক হওয়া গ্যাসের কারণেই বিস্ফোরণটি ঘটে থাকতে পারে।

নিহতদের মধ্যে ১০ বছর বয়সি নাজিয়া ও ৬০ বছর বয়স মোহাম্মদ রিয়াজের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও একজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।

আহতদের মধ্যে ১৪ বছর বয়সি এক কিশোরীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

এখনো অন্তত দুজন ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ভবনের চারপাশের সরু রাস্তার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: জিও নিউজ

এসআর

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

পাকিস্তানে ধারাবাহিক হামলায় অন্তত ১৪ জন নিহত

শপথ অনুষ্ঠানে আসছেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী

ইমরান খানের দৃষ্টিশক্তি নিয়ে যা বলছে পরিবার

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার ঘোষণা পাকিস্তান সরকারের

সুপ্রিম কোর্টের নির্দেশে ছেলেদের সঙ্গে কথা বললেন ইমরান খান

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

কারাবন্দি ইমরান খানকে ইসলামাবাদে নেওয়ার পরিকল্পনা

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার দাবিতে অবস্থান ধর্মঘট

কারাবন্দি ইমরান খানকে স্থানান্তরের পরিকল্পনা পাকিস্তান সরকারের