হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরান খানের চোখের চিকিৎসার দ্বিতীয় ধাপ সম্পন্ন, দৃষ্টিশক্তিতে উন্নতি

আমার দেশ অনলাইন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের চোখের চিকিৎসার দ্বিতীয় ধাপ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে সম্পন্ন হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রক্রিয়ার আগে ও পরে তিনি শারীরিকভাবে স্থিতিশীল ছিলেন এবং তার দৃষ্টিশক্তিতে আরও উন্নতি লক্ষ করা গেছে।

পিআইএমএসের নির্বাহী পরিচালক ডা. ইমরান সিকান্দার জানান, ৭৪ বছর বয়সি ইমরান খানকে সেন্ট্রাল জেল আদিয়ালা থেকে ফলো-আপ চিকিৎসার জন্য আনা হয়। তাকে অ্যান্টি-ভিইজিএফ ইনট্রাভিট্রিয়াল ইনজেকশনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। প্রথম ডোজ তিনি ২৪ ও ২৫ জানুয়ারি পেয়েছিলেন এবং এক মাস পর দ্বিতীয় ডোজ দেওয়া হলো, যা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নির্ধারিত।

ইনজেকশনটি মাইক্রোস্কোপের মাধ্যমে আল-শিফা আই ট্রাস্ট হাসপাতালের কনসালট্যান্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ আরিফ এবং কনসালট্যান্ট ভিট্রিও-রেটিনাল সার্জন ডা. নাদিম কুরেশি প্রয়োগ করেন। প্রক্রিয়াটি কঠোর মানসম্মত প্রটোকল অনুসরণ করে ডে-কেয়ার আকারে সম্পন্ন হয়েছে।

চিকিৎসার আগে ইমরান খানকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড পরীক্ষা করে। একজন কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট তার ইসিজি ও ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করেন, যা স্বাভাবিক আসে। এছাড়া একজন কনসালট্যান্ট ফিজিশিয়ানও তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন। সবশেষে তিনি ক্লিনিক্যালি স্থিতিশীল ও চিকিৎসার জন্য উপযুক্ত ঘোষণা করা হয়।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ইমরান খানের আনুষ্ঠানিক সম্মতি নেওয়ার পরই ইনজেকশন প্রয়োগ করা হয়েছে এবং অপারেশন থিয়েটারে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা ও মানসম্মত প্রটোকল কঠোরভাবে অনুসরণ করা হয়েছে।

এসআর

প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের

ইমরানের মুক্তির দাবিতে রাজধানীমুখী মিছিল, ইসলামাবাদে লকডাউন

ইসলামাবাদমুখী লংমার্চ কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার, রেঞ্জার্স মোতায়েন

পাক-আফগান সীমান্তে পাল্টাপাল্টি হামলা, কয়েকজন তালেবান যোদ্ধা নিহত

কারাবন্দি ইমরান খানের মুক্তির ব্যাপারে নীরব কেন মুসলিম নেতারা

ইসলামাবাদে হাসপাতালের বেড খালি করার নির্দেশ, বড় সংঘর্ষের আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি

ইমরান খানের সুচিকিৎসার দাবিতে উত্তাল পাকিস্তান, রাজনীতিতে নতুন করে উত্তেজনা

নিরাপত্তার চাদরে ইসলামাবাদ, সব প্রধান সড়ক বন্ধ

‘ইমরান খান ইজ স্টিল নট আউট’

পাকিস্তানে ভারত সমর্থিত ১৯ সন্ত্রাসী নিহত