হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে একই পরিবারের ৬ জন নিহত

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় পারিবারিক বিরোধের জেরে গুলির ঘটনায় একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

পুলিশ জানায়, পারিবারিক কলহের পর সন্দেহভাজন ব্যক্তি পরিবারের সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুই নারী ও দুই কন্যাশিশু রয়েছে।

নিহতরা হলেন সন্দেহভাজনের দুই সহোদর ভাই, তার ভাবি, স্ত্রী ও কন্যা।

ঘটনার পর গ্রেপ্তার এড়াতে সন্দেহভাজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপরও গুলি চালায় বলে পুলিশ জানায়। স্থানীয় পুলিশের মুখপাত্র শওকত খান জানান, “দ্রুত অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থলের কাছ থেকেই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।”

এসআর

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার

কুমিল্লা সার্কিট হাউসে কক্ষজুড়ে উইপোকা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা