হোম > বিশ্ব > পাকিস্তান

‘জিও’ নিউজের সম্প্রচার বাতিল করল পাকিস্তান সরকার

আমার দেশ অনলাইন

পাকিস্তানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দেশটির অন্যতম শীর্ষ বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজের সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা পিইএমআরএ।

রয়টার্সের তথ্য অনুযায়ী, গত ২৬ জুন জিও নিউজে পবিত্র মুহাররম উপলক্ষে ‘সফর-ই-ইশকে’ শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হয়। ওই অনুষ্ঠানের কিছু দৃশ্য দর্শকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগ ওঠে। পিইএমআরএর দাবি, এসব দৃশ্য জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা তৈরি করেছে।

এ ঘটনার পর ২৭ জুন রাতে জিও নিউজের বিরুদ্ধে ১৫ দিনের সম্প্রচার স্থগিতের নির্দেশনা জারি করা হয়। এই সময়ে স্যাটেলাইট, ক্যাবল নেটওয়ার্কসহ সব ধরনের বিতরণ প্ল্যাটফর্মে চ্যানেলটির সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) জিও নিউজ এক বিবৃতিতে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানায়, সংশ্লিষ্ট বিষয়বস্তুটি ভুলবশত প্রচারিত হয়েছিল। পাশাপাশি বিতর্কিত অংশটি তাদের সব ডিজিটাল ও সম্প্রচার প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার কথাও জানায় কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মারকাজি জমিয়ত আহলে হাদিসের প্রধান ইবতিসাম জহির এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। এরপর বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য পিইএমআরএর কাউন্সিল অব কমপ্লেন্টস বিভাগে পাঠানো হয়েছে।

এছাড়া জিও নিউজ কর্তৃপক্ষকে সম্পাদকীয় তদারকি ও অভ্যন্তরীণ মনিটরিং ব্যবস্থার দুর্বলতা খতিয়ে দেখতে নিজস্ব তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

পাকিস্তানে ধর্মীয় সংবেদনশীল বিষয় অত্যন্ত কঠোরভাবে বিবেচনা করা হয়। অতীতেও এ ধরনের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমকে একই ধরনের সংকটের মুখে পড়তে হয়েছে। এদিকে, রিপোর্টার্স উইদাউট বর্ডারসের ২০২৬ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩তম।

এআরবি

ইরান থেকে সস্তায় তেল-গ্যাস কেনার পরিকল্পনা পাকিস্তানের

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদরদপ্তরে হামলা, নিহত ৭

ভারতের ঘৃণ্য পরিকল্পনা নস্যাতে ঐক্যবদ্ধ পাকিস্তান: শাহবাজ

পাকিস্তানে পালিত হচ্ছে পবিত্র আশুরা

আজাদ কাশ্মীর নিয়ে ভুয়া সংবাদ প্রকাশের নিন্দা পাকিস্তানের

ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

বিক্ষোভে উত্তাল পাকিস্তানের কাশ্মীর, নিহত ২৪

পাকিস্তানে পরপর বিস্ফোরণ, নিহত ৭

সমৃদ্ধির নতুন যুগে প্রবেশ করছে পাকিস্তান ও ইরান: শেহবাজ শরিফ

সিন্ধু চুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে পাকিস্তানের চিঠি