হোম > বিশ্ব > পাকিস্তান

আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি

আমার দেশ অনলাইন

আজাদ জম্মু ও কাশ্মীর (এজেক) বিধানসভার ভারপ্রাপ্ত সভাপতি ও স্পিকার তারিক ফারুক, আজাদ কাশ্মীরের মুজাফফারাবাদে প্রধানমন্ত্রী ইফতিখার গিলানিকে (ডানদিকে) শপথবাক্য পাঠ করাচ্ছেন। ছবি: আরব নিউজ

পাকিস্তান-শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) নতুন প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ব্যারিস্টার ইফতিখার গিলানি।

শুক্রবার তিনি এজেকের ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে মুজাফফরাবাদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে আইনসভার সদস্যদের ভোটে জয় পান গিলানি। তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী সরদার মুখতার খান পেয়েছেন ১৪ ভোট।

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য এদিন আজাদ কাশ্মীর আইনসভার অধিবেশন বসে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার চৌধুরী তারিক ফারুক। ভোটগ্রহণের সময় দুই প্রার্থীই আইনসভায় উপস্থিত ছিলেন।

ভোট শুরুর আগে ইফতিখার গিলানি ও সরদার মুখতার খান একে অপরের সঙ্গে করমর্দন করেন। এ সময় আইনসভায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল।

পিএমএল-এনের আজাদ কাশ্মীর শাখার সভাপতি শাহ গুলাম কাদির অধিবেশনে উপস্থিত ছিলেন না। তবে দলটির জ্যেষ্ঠ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার সেখানে উপস্থিত ছিলেন।

‘এই সরকার হবে জনগণের সরকার’

শপথ নেওয়ার পর ইফতিখার গিলানি বলেন, তার সরকার সবাইকে সঙ্গে নিয়ে এমন একটি আজাদ কাশ্মীর গড়ে তুলতে কাজ করবে, যা বিশ্বের কাছে উদাহরণ হয়ে উঠবে।

তিনি বলেন, ‘আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব।’

আজাদ কাশ্মীরে বর্তমানে সুশাসনের নানা সমস্যা রয়েছে বলে উল্লেখ করেন গিলানি। এসব সমস্যা সমাধানের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

হাসপাতালগুলোর মান উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন নতুন প্রধানমন্ত্রী। তার দাবি, আজাদ কাশ্মীরের উন্নয়নে তাঁর সরকারের নেওয়া পদক্ষেপ অন্যদের জন্যও দৃষ্টান্ত তৈরি করবে।

গিলানি বলেন, ‘এই সরকার হবে জনগণের সরকার।’

তার ভাষায়, এখন থেকে ‘কাশ্মীরের জনগণের যুগ’ শুরু হবে।

তার সরকারের সময়ে সাধারণ মানুষ ও সরকারি কর্মচারীরা পরিবর্তনের সুফল দেখতে পাবেন বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

আইন ও রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা

ইফতিখার গিলানি আজাদ কাশ্মীরে পিএমএল-এনের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা। মুজাফফরাবাদের একটি পরিচিত রাজনৈতিক পরিবারে তার জন্ম। আইন, শিক্ষা ও সংসদীয় রাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

ইসলামাবাদে প্রাথমিক শিক্ষা শেষ করার পর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান গিলানি। সেখানে তিনি বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। পরে পাকিস্তানে ফিরে ইসলামাবাদে আইন পেশায় যুক্ত হন।

আইন পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে সংসদীয় রাজনীতির সঙ্গে যুক্ত ইফতিখার গিলানি এবার আজাদ জম্মু ও কাশ্মীরের ১৭তম প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন।

সূত্র: সামা টিভি

এএম

ফ্যাসিবাদ সরকার রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে গুমকে ব্যবহার করেছে

প্রাকৃতিক খাদ্যরঙ তৈরিতে সফল বরিশালের নারী উদ্যোক্তা

বাঁশখালীর শঙ্খ নদী হারিয়েছে জৌলুস

কক্সবাজারে হোটেল বারে সংঘর্ষে দুই যুবক নিহত

আঞ্চলিক শান্তি নষ্ট করছে ‘যুদ্ধপাগল’ ইসরাইল: এরদোয়ান

ইরান যুদ্ধ: হেগসেথকে অভিশংসনের দাবি মার্কিন কংগ্রেস সদস্যের

অর্থছাড় জটিলতায় আটকে আছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ গ্রন্থাগার নির্মাণ

স্টুটগার্টকে গোলবন্যায় ভাসিয়ে বুন্দেসলিগা শুরু বায়ার্নের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫২ কিমি যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

বিলুপ্তির পথে কামারখন্দের ঐতিহ্যবাহী শীতলপাটি