হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের বিরুদ্ধে ‘প্রক্সি সন্ত্রাসবাদ’ চালাচ্ছে ভারত: শেহবাজ

আমার দেশ অনলাইন

ছবি: জিও নিউজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, গত বছরের মে মাসের যুদ্ধে পরাজয়ের পর তার দেশে প্রক্সিদের মাধ্যমে সন্ত্রাসবাদ চালাচ্ছে ভারত। বেলুচিস্তানে সাম্প্রতিক ভয়াবহ হামলার প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন। খবর জিও নিউজের।

মুজাফফরাবাদে আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভায় ‘কাশ্মীর সংহতি দিবস’ উপলক্ষ্যে এক বিশেষ অধিবেশনে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ভারত তার আক্রমণাত্মক, সম্প্রসারণবাদী পরিকল্পনা এবং ষড়যন্ত্র পরিত্যাগ না করা পর্যন্ত দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।’

শেহবাজ শরিফ বলেন, ‘আজ আমরা আমাদের কাশ্মীরি ভাইবোনদের সঙ্গে সংহতি প্রকাশ করতে সমবেত হয়েছি। কাশ্মীরিদের আত্মত্যাগ বৃথা যাবে না।’

তিনি জোর দিয়ে বলেন, ‘ইতিহাস বলে কাশ্মীরিরা তাদের সন্তানদের উৎসর্গ করতে প্রস্তুত কিন্তু তাদের স্বাধীনতা নয়। প্রতিদিন, কাশ্মীরিরা বিশ্বের সামনে সত্যের আয়না তুলে ধরে।’

প্রধানমন্ত্রী শেহবাজ পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলি জিন্নাহর কথা স্মরণ করেন, যিনি কাশ্মীরকে ‘পাকিস্তানের শিরা’ বলে অভিহিত করেছিলেন।

তিনি শান্তির প্রতি পাকিস্তানের অঙ্গীকারের ওপর জোর দিয়ে বলেন, ‘শান্তি সমতা ও ন্যায়বিচারের ওপর ভিত্তি করে হওয়া উচিত।’ তিনি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তার দেশের প্রচেষ্টার কথা তুলে ধরে বলেন, ‘পাকিস্তান সংঘাত সমাধানে তার ভূমিকা অব্যাহত রাখবে।’ প্রধানমন্ত্রী ফিলিস্তিন ও কাশ্মীরের বিষয়ে পাকিস্তানের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেন।

গত সপ্তাহান্তে বেলুচিস্তানের বিভিন্ন স্থানে ভারত-সমর্থিত ফিতনা আল-হিন্দুস্তান হামলা চালায়। আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) আজ এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা বাহিনী ‘অপারেশন রাদ্দুল ফিতনা-১’ সফলভাবে সম্পন্ন করেছে। সমন্বিত অভিযানে নিহত হয়েছে কমপক্ষে ২১৬ জন সন্ত্রাসী।

এই অভিযানে নারী ও শিশু সহ ৩৬ জন নিরীহ বেসামরিক নাগরিক এবং ২২ জন নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যও নিহত হন।

আরএ

কলমাকান্দায় আগুনে ৬ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক

ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি সই

জামালপুরে ছাত্র-জনতার মানববন্ধনে পরিবহন কর্মীদের হামলা, আহত ১০

বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করলেন মালয়েশিয়ার হাইকমিশনার, জামায়াতের ভূমিকার প্রশংসা

ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বার্নহাম ও ম্যাক্রোঁ

ডুবোচরে আটকে ৯ ঘণ্টা পর সন্দ্বীপ থেকে বাঁশবাড়িয়ায় ফেরি

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

সীতাকুণ্ডে জাল দলিলে জমি দখলের চেষ্টা, গ্রেপ্তার ৪

বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্র, শূন্যে নেমেছে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি