হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটার কাছে দেশটির সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। সোমবার দুপুরে নাওয়ান কিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, পাকিস্তান আর্মি এভিয়েশনের ব্যবহৃত ‘মুশশাক’ মডেলের প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের সময় বা প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে যান্ত্রিক সমস্যার মুখে পড়ে। পরে সেটি বিধ্বস্ত হলে বিমানে থাকা দুই পাইলট প্রাণ হারান।

নিহতদের মধ্যে রয়েছেন প্রশিক্ষক পাইলট মেজর হাসনাইন শাহজাদ হুমায়ুন এবং প্রশিক্ষণরত পাইলট ক্যাপ্টেন আব্দুল সামাদ। দুর্ঘটনার বিস্তারিত পরিস্থিতি নিয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য জানানো হয়নি।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। নিহত দুই পাইলটের মৃত্যুতে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মুশশাক পাকিস্তানে ব্যবহৃত একটি প্রশিক্ষণ বিমান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রতিষ্ঠান পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স বিমানটি তৈরি করে।

পাকিস্তানের সামরিক বাহিনীর উড়োজাহাজ দুর্ঘটনার ঘটনা এটিই প্রথম নয়। আইএসপিআরের তথ্য অনুযায়ী, গত জুনে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। একই মাসে দেশটির মারদানে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমানও দুর্ঘটনার শিকার হয়।

সূত্র: জিও নিউজ

এআরবি

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার পাইয়ে দিতে তদবির করেছিলেন শাহবাজ শরিফ

‘খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক সরকার স্থগিত একধরনের অভ্যুত্থান’

পুলিশ হেফাজতে সোহেল আফ্রিদিসহ পিটিআইয়ের ৮ নেতা

প্রাদেশিক সরকার ভেঙে দেওয়ার পর খোঁজ নেই পিটিআই নেতা সোহেল আফ্রিদির

ইসলামাবাদে রেড অ্যালার্ট, ১৪৪ ধারা জারি

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ সন্ত্রাসী নিহত

ইমরান খানের পিটিআই শাসিত প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন

পিটিআইয়ের লংমার্চ ঘিরে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা পাকিস্তানের, সৌদির পাশে থাকার অঙ্গীকার

ইমরান খান ইস্যুতে রোববার সোয়াবিতে সমাবেশ ডেকেছেন পিটিআই নেতা সোহেল আফ্রিদি