হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় উপপুলিশ সুপারসহ ১০ পুলিশ সদস্য নিহত

আমার দেশ অনলাইন

বাঁ থেকে: ডিএসপি হায়দার জামান ও উপ-পরিদর্শক মুখতিয়ার। ছবি: এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় এক উপপুলিশ সুপারসহ (ডিএসপি) অন্তত ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার গাম্বাত এলাকায় একটি অবৈধ খনিতে অভিযান চালাতে যাওয়ার সময় পুলিশের দলটির ওপর এ হামলা হয়।

কোহাট পুলিশের মুখপাত্র মোহাম্মদ নওমান জেব হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ খনিতে অভিযান পরিচালনার উদ্দেশ্যে পুলিশের একটি দল সেখানে যাচ্ছিল। পথে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, পাহাড়ের ওপর থেকে হামলাকারীরা পুলিশ সদস্যদের ওপর গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই ১০ পুলিশ সদস্য প্রাণ হারান। হামলায় পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহতদের মধ্যে ডিএসপি হাইদার জামান এবং মুখতিয়ার নামের একজন উপপরিদর্শক (এসআই) রয়েছেন বলে জানিয়েছেন পুলিশের ওই মুখপাত্র।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা দীর্ঘ সময় ধরে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়।

গোলাগুলির ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে আরও নিরাপত্তা বাহিনীর সদস্য পাঠানো হচ্ছে। হতাহতের সংখ্যা বেশি হওয়ায় কোহাটের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স টিচিং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

তবে এ ঘটনায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি পুলিশের মুখপাত্র মোহাম্মদ নওমান জেব।

উল্লেখ্য, পাকিস্তানের পার্বত্য অঞ্চল খাইবার পাখতুনখাওয়ায় বিভিন্ন সশস্ত্র ও সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা রয়েছে। এসব গোষ্ঠী অবৈধ খনিসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

এআরবি

হঠাৎ অসুস্থ ইমরান খান, গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে

ইমরান খানের আপিল শুনানি ১০ দিন মুলতবি, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের নির্দেশ

পাকিস্তানে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা

পাকিস্তানে ১২ প্রদেশ গঠনের প্রস্তাব, হতে পারে গণভোট

২০ বছর পর পাকিস্তানের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে ফিরছে তুরস্ক

পাকিস্তানে কমল জ্বালানি তেলের দাম

হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল পাকিস্তানি তরুণীর

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ

ভারত সমর্থিত সন্ত্রাসীদের হামলার চেষ্টা নস্যাৎ, ৫ ড্রোন ভূপাতিত

ইরানের কঠিন সময় কেটে যাবে, আশাবাদ পাকিস্তানের