হোম > বিশ্ব > পাকিস্তান

হঠাৎ অসুস্থ ইমরান খান, গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে

রয়টার্স

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার গভীর রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। আজ বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে—পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য গভীর রাতে হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। পরীক্ষা শেষে নিশ্চিত জানা গেছে যে, ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি আরো কমেছে।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের চোখ পরীক্ষা করা হয় পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস–পিমস) হাসপাতালে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ‘তার রক্তচাপজনিত কিছু সমস্যা হয়েছিল। গত রাতে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর তাকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।’

ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি। তিন বছরেরও বেশি সময় ধরে তিনি কারাবন্দি। তার বিরুদ্ধে দেওয়া একটি ছাড়া বাকি সব দণ্ডাদেশ স্থগিত অথবা বাতিল করা হয়েছে। এসব মামলার আপিল এখনো বিচারাধীন। ইমরান খান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এসব মামলা করা হয়েছে। তবে পাকিস্তান সরকার এ দাবি প্রত্যাখ্যান করেছে।

ইমরান খানের আইনজীবীরা জানিয়েছেন, কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত আগস্টের পর এই প্রথম ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া এবং পরে আবার কারাগারে ফিরিয়ে আনার ঘটনা জানা গেল। আগস্টে তাকে হাসপাতালে নেওয়া হলেও সেই চিকিৎসা পরিদর্শন মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছিল।

এদিকে, ইমরান খানের দল জানিয়েছে, পাকিস্তানের একটি আদালত কারা কর্তৃপক্ষকে তার আইনজীবী দল ও স্ত্রীকে তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ইমরান খানের দলের ডেপুটি চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকেও মঙ্গলবার পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি কারাগার থেকে একই শহরের হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইমরান খানের আপিল শুনানি ১০ দিন মুলতবি, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের নির্দেশ

পাকিস্তানে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা

পাকিস্তানে ১২ প্রদেশ গঠনের প্রস্তাব, হতে পারে গণভোট

২০ বছর পর পাকিস্তানের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে ফিরছে তুরস্ক

পাকিস্তানে কমল জ্বালানি তেলের দাম

হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল পাকিস্তানি তরুণীর

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ

ভারত সমর্থিত সন্ত্রাসীদের হামলার চেষ্টা নস্যাৎ, ৫ ড্রোন ভূপাতিত

ইরানের কঠিন সময় কেটে যাবে, আশাবাদ পাকিস্তানের

পাকিস্তানে স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৮