হোম > বিশ্ব > রাশিয়া

বৈশ্বিক জ্বালানির বাজার নিয়ন্ত্রণে ওয়াশিংটনের চেষ্টা, অভিযোগ রাশিয়ার

আমার দেশ অনলাইন

ছবি: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বৈশ্বিক জ্বালানি বাজারের ওপর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ট্রাম্ট প্রশাসনের লক্ষ্য হচ্ছে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং রাশিয়ান জ্বালানি কোম্পানিগুলোকে আন্তর্জাতিক বাজার থেকে সরিয়ে দেওয়া।

রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটির ভারতীয় সংস্করণকে দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ বলেন, যুক্তরাষ্ট্র এমন কিছু নীতিগত দলিল গ্রহণ করেছে যেখানে বৈশ্বিক জ্বালানি বাজারে মার্কিন আধিপত্যের কথা উল্লেখ রয়েছে।

তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য সম্পূর্ণ স্পষ্ট। তারা প্রতিটি গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়।”

লাভরভের অভিযোগ, এই কৌশলের অংশ হিসেবে লুকোইল এবং রসনেফটের মতো রুশ জ্বালানি কোম্পানিগুলোকে আন্তর্জাতিক বাজার থেকে বিতাড়িত করার চেষ্টা চলছে।

এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান হরমুজ প্রণালি ঘিরে নিজেদের অবস্থান জোরদার করেছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সম্পদ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়।

সূত্র: আল-জাজিরা

দুশ্চিন্তায় হোটেল মালিকরা

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

প্রতিশোধ নয়, লড়াইটি ছিল আত্মসম্মানেরÑকামিন্স

ম্যাকাই টেস্টের যত রেকর্ড

ঢাকায় আসতে পারে ব্রাজিল ফুটবল দল

পাডিক্কালের সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের

১৬ বছর আগে রেকর্ড, প্রকাশ পেল দুই ভাইয়ের গান

গণপতি পরিবারে হত্যাকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করলেন জামায়াত এমপি

নকল সিগারেট পাচার, যুবকের ১০ বছর কারাদণ্ড

জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-কুক বৈঠক