হোম > বিশ্ব > রাশিয়া

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ‘খোশ মেজাজে’ পুতিন

বিবিসি

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর পুতিনকে প্রফুল্ল দেখাচ্ছিল। রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেজাজ বেশ ভালো বলে জানিয়েছেন তার শীর্ষ পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ।

রুশ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভেস্তিকে দেওয়া সাক্ষাৎকারে উশাকভ বলেন, দুই নেতার আলোচনা ‘ভালো হয়েছে’। বৈঠকের পর পুতিনকে বেশ হাসিখুশি দেখাচ্ছিল বলেও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে উঠে এসেছে।

বৈঠকে ট্রাম্পের কক্ষে প্রবেশের একটি ভিডিও রুশ গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। ভিডিওতে ট্রাম্পকে পুতিনের দিকে ইঙ্গিত করে বলতে শোনা যায়, ‘উনি কে? তিনি আমার বন্ধু!’

উশাকভের ভাষ্য অনুযায়ী, প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট স্থায়ী ওই বৈঠকে ইউক্রেন যুদ্ধই ছিল আলোচনার প্রধান বিষয়। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন দুই নেতা।

তবে বৈঠক শেষে দুই প্রেসিডেন্টের কেউই বড় ধরনের কোনো ঘোষণা দেননি বলে জানিয়েছে ক্রেমলিন। তাদের দাবি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পরবর্তী শীর্ষ বৈঠকের প্রস্তুতি চলায় দুই পক্ষই আপাতত বড় কোনো বক্তব্য দেওয়া থেকে বিরত রয়েছে।

এদিকে এপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং তিন দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তাদের আলোচনার দিকে নজর রয়েছে

রাশিয়াজুড়ে ৮ হাজার মসজিদ, ঘটছে ইসলামি অবকাঠামোর বিকাশ

ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত

ইউক্রেন যুদ্ধে পুতিন কী পাচ্ছেন, রাশিয়া কী হারাচ্ছে

মস্কোর কঠিন জীবনে মুসলিম ভ্রাতৃত্বের উষ্ণতা

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৬

যুদ্ধের প্রস্তুতি এস্তোনিয়ার, রুশ সীমান্তে ১৫০ বাংকার নির্মাণের পরিকল্পনা

ইউরোপের নেতারা রাজনৈতিক আত্মনিপীড়ক: লাভরভ

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি কার্যকর

রাশিয়াকে কখনোই হারাতে পারবে না ইউরোপ

ইউক্রেন যুদ্ধে ‘স্টারশিল্ড’ কেন এত গুরুত্বপূর্ণ