হোম > বিশ্ব > রাশিয়া

রাতভর ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। এর মধ্যে মস্কো ও আশপাশের এলাকায় ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। এই হামলার জেরে রাজধানীর বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। খবর আনাদোলুর।

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির প্রায় ২০টি অঞ্চল এবং রাশিয়ার সঙ্গে যুক্ত ক্রিমিয়া উপদ্বীপে রাতভর এসব ড্রোন ধ্বংস করা হয়। এ কাজে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে মন্ত্রণালয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে রাতের অভিযানে ৯০২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার কথা উল্লেখ করা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর দিকে অগ্রসর হওয়ার সময় ১৮০টি ড্রোন ধ্বংস করা হয়। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে মস্কোকে লক্ষ্য করে চালানো সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি ছিল এটি।

এ হামলার প্রভাব পড়েছে মস্কোর বিমান চলাচলেও। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভনুকোভো বিমানবন্দরে আট ঘণ্টার বেশি সময় ধরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, একই রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকা এবং খারকিভ অঞ্চলের জ্বালানি ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। এসব হামলায় দূরপাল্লার নির্ভুল আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

রুশ কর্তৃপক্ষের ভাষ্য, হামলার লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাগুলো সামরিক কাজে ব্যবহৃত হতো।

রাশিয়ার জ্বালানি সরবরাহ বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে: পুতিন

প্লেগ গবেষণাগারে সন্দেহজনক মৃত্যুর ঘটনায় তথ্য গোপন করছে রাশিয়া

দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়ায় যাচ্ছে জ্বালানি

ইউক্রেনের ওলেশকিতে দুর্ভিক্ষের শঙ্কা, ভয়াবহ মানবিক সংকট

রাশিয়ার সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায়

জার্মানিতে ভক্সওয়াগনের কারখানাকে ইসরাইলি অস্ত্র উৎপাদন কেন্দ্রে রূপান্তর

বিদেশ ভ্রমণে সঙ্গে নগদ অর্থ নেওয়ায় বড় কড়াকড়ি পুতিনের

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস ভবন ক্ষতিগ্রস্ত

রাশিয়ায় সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

রাশিয়ায় আতশবাজি কারখানায় আগুনে মৃত্যু ১৪