হোম > বিশ্ব > রাশিয়া

যুদ্ধের প্রস্তুতি এস্তোনিয়ার, রুশ সীমান্তে ১৫০ বাংকার নির্মাণের পরিকল্পনা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

রাশিয়ার সঙ্গে সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় ইদা-ভিরুমা এলাকায় প্রায় ১৫০টি বাংকার নির্মাণের পরিকল্পনা করেছে এস্তোনিয়া। দেশের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী ও সামরিক প্রস্তুতি বাড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্টিন হেরেম। বুধবার এ পরিকল্পনার কথা জানান তিনি। খবর আনাদোলুর।

এস্তোনিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরআরের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত বাংকারগুলোর মধ্যে প্রায় ১০০টি নির্মাণ করা হবে রাষ্ট্রীয় মালিকানাধীন জমিতে। বাকি ৫০টি নির্মিত হবে ব্যক্তিমালিকানাধীন জমি অথবা পৌরসভার জমিতে।

তবে বাংকারগুলোর নকশা, নির্মাণের সময়সীমা কিংবা সেগুলো কী কাজে ব্যবহার করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি প্রতিরক্ষামন্ত্রী।

সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা উদ্বেগ বাড়ায় বাল্টিক অঞ্চলের দেশগুলো প্রতিরক্ষাব্যবস্থা জোরদার এবং বেসামরিক জনগণের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি বাড়াচ্ছে। ন্যাটোর কর্মকর্তারা এ অঞ্চলে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ, আকাশসীমা লঙ্ঘন, নাশকতা ও অন্যান্য কথিত হাইব্রিড হুমকি নিয়ে সতর্ক করেছেন। ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপের বিভিন্ন দেশও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করছে।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর ন্যাটো জোট পূর্বাঞ্চলীয় সীমান্তে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। পাশাপাশি দ্রুত সেনা মোতায়েনের পরিকল্পনাও প্রস্তুত করেছে।

এরই ধারাবাহিকতায় চলতি মাসের শুরুতে রাশিয়া সীমান্তের কাছাকাছি স্থায়ীভাবে একটি যুদ্ধের জন্য প্রস্তুত ব্রিগেড স্থানান্তরের পরিকল্পনা ঘোষণা করে এস্তোনিয়ার সামরিক বাহিনী। প্রথম ব্রিগেডটিকে সীমান্ত থেকে ৫০ কিলোমিটারেরও কম দূরত্বে সম্প্রসারিত একটি নতুন সামরিক ঘাঁটিতে নেওয়া হবে। সম্ভাব্য রুশ হামলার দ্রুত ও কার্যকর জবাব দেওয়ার সক্ষমতা বাড়ানোই এ পদক্ষেপের লক্ষ্য।

এমএমআর

ইউরোপের নেতারা রাজনৈতিক আত্মনিপীড়ক: লাভরভ

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি কার্যকর

রাশিয়াকে কখনোই হারাতে পারবে না ইউরোপ

ইউক্রেন যুদ্ধে ‘স্টারশিল্ড’ কেন এত গুরুত্বপূর্ণ

ইউক্রেনের ১২৬টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত ঐতিহাসিক মুহূর্ত’

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

রাশিয়ার ৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইউক্রেনের

রাতভর ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

রাশিয়ার জ্বালানি সরবরাহ বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে: পুতিন