হোম > বিশ্ব > রাশিয়া

বিদেশ ভ্রমণে সঙ্গে নগদ অর্থ নেওয়ায় বড় কড়াকড়ি পুতিনের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

রাশিয়া থেকে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন (ইএইইউ), আজারবাইজান, তাজিকিস্তান ও উজবেকিস্তানে ভ্রমণে নগদ অর্থ নেওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আনাদোলুর।

মঙ্গলবার প্রকাশিত এক ডিক্রিতে বলা হয়েছে, ব্যক্তিরা এসব দেশে যাওয়ার সময় সর্বোচ্চ ১০ লাখ রুবল (প্রায় ১২ হাজার ৩০০ ডলার) নগদ অর্থ সঙ্গে নিতে পারবেন।

তবে এই সীমা শুধু ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো কোম্পানি বা স্বতন্ত্র উদ্যোক্তা নগদ অর্থ রাশিয়ার বাইরে নিতে চাইলে অর্থের পরিমাণ নির্বিশেষে একই বিধিনিষেধের আওতায় পড়বে।

রাশিয়ার সরকারি আইনবিষয়ক তথ্য পোর্টালে প্রকাশিত ডিক্রি অনুযায়ী, কিছু ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। সরকারের নির্ধারিত নির্দিষ্ট বিমানবন্দর দিয়ে নগদ অর্থ নেওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তি নিজের ব্যাংক হিসাব থেকে ওই অর্থ উত্তোলন করেছেন—এমন ব্যাংক নথি দেখাতে পারলে ছাড় পাওয়া যাবে।

এর আগে ব্যক্তিদের জন্য রাশিয়া থেকে নগদ অর্থ নেওয়ার সীমা ছিল সর্বোচ্চ ১ লাখ ডলার সমপরিমাণ। পাশাপাশি আগের বিধিনিষেধের আওতায় আজারবাইজান, তাজিকিস্তান ও উজবেকিস্তান ছিল না।

এমএমআর

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস ভবন ক্ষতিগ্রস্ত

রাশিয়ায় সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

রাশিয়ায় আতশবাজি কারখানায় আগুনে মৃত্যু ১৪

নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের

নরক হয়ে উঠেছে ওলেশকি, ঘাস-আগাছা খেয়ে বেঁচে থাকার চেষ্টা

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে জাতিসংঘে রাশিয়ার কড়া বার্তা

খামেনি হত্যার ঘটনায় জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইসরাইলের তীব্র সমালোচনায় রাশিয়া

শান্তি আলোচনা ঠেকাতে ইউরোপ ‘সবকিছু করছে’: জাতিসংঘে রাশিয়া

রাশিয়া রাজি হলে যুদ্ধবিরতিতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবার চেচনিয়ার নেতা রমজান কাদিরভ