হোম > বিশ্ব > রাশিয়া

হরমুজ খুললেও তেলের বাজার স্বাভাবিক হতে লাগবে কয়েক মাস: নোভাক

আমার দেশ অনলাইন

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হলেও তেলের বাজার পূর্বের অবস্থায় ফিরতে কয়েক মাস সময় লাগবে বলে মন্তব্য করছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। খবর আনাদোলুর

রোববার রাশিয়ার সম্প্রচার সংস্থা ভিজিটিআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে নোভাক বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সম্পদের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে, যা স্বল্প সময়ের মধ্যে কাটিয়ে ওঠা সহজ হবে না।

নোভাক বলেন, ‘সংকটটি খুবই গভীর — এই সময়ে বিপুল পরিমাণ ব্যারেল তেল বাজারে পৌঁছায়নি এবং হরমুজ প্রণালিতে বিপুল সংখ্যক জাহাজ আটকা পড়েছে। তাই, স্বাভাবিকভাবেই, ভারসাম্য ফিরিয়ে আনতে এবং আগের অবস্থায় ফিরতে বেশ কিছুটা সময় লাগবে। আমাদের মতে, এতে কয়েক মাস সময় লাগবে।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইল ইরানে হামলা চালানের পর হরমুজ প্রণালির পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় তেহরান। এই জলপথটি কারণে এশিয়াজুড়ে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্নিত। যুদ্ধটি বর্তমানে স্থগিত রয়েছে এবং এই সংঘাতের স্থায়ী অবসানের জন্য প্রচেষ্টা অব্যাহত আছে।

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল

১০ মাসে রাকসুর বরাদ্দ ৯১ লাখ, উত্তোলন ৬৩ লাখ

পেট কাটা গলিত লাশটি বিডিআর সদস্য নজরুলের, দাবি স্বজনদের

‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের তারিখ পরিবর্তন

দুশ্চিন্তায় হোটেল মালিকরা

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ