হোম > বিশ্ব > রাশিয়া

রাশিয়ার জ্বালানি সরবরাহ বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে: পুতিন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে রাশিয়ার ডিজেল সরবরাহ বিশ্ব অর্থনীতির জন্য ইতিবাচক হবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলার পর এ মন্তব্য করেন তিনি। খবর আনাদোলুর।

ক্রেমলিনের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধের অবসানের সম্ভাবনা, ইরান পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।

পুতিন বলেন, ‘বিশ্বের জ্বালানি খাতের পরিস্থিতি নিয়ে আলোচনার সময় রাশিয়া যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহে নিজেদের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছে। আমি নিশ্চিত, এটি সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।’

ক্রেমলিনের বিবৃতিতে আরও বলা হয়, চলমান ইউক্রেন যুদ্ধের অবসানের সম্ভাবনা নিয়ে আলোচনায় উল্লেখযোগ্য গুরুত্ব দিয়েছেন দুই নেতা।

পুতিন জানান, দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ বজায় রাখা এবং দুই প্রেসিডেন্টের প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তাঁরা একমত হয়েছেন।

এর আগে ট্রাম্প রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনাকে ‘অত্যন্ত সফল’ বলে উল্লেখ করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, আলোচনার পর যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে অবিলম্বে তিন লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, নভেম্বরে আরও পাঁচ লাখ টন ডিজেল সরবরাহ করবে রাশিয়া। এরপরপরই আরও ১০ লাখ টন জ্বালানি সরবরাহ করা হবে।

এ ছাড়া রাশিয়ার ডিজেল শোধনাগারগুলোর পরিস্থিতির ওপর নির্ভর করে অল্প সময়ের মধ্যে আরও ৩০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

প্লেগ গবেষণাগারে সন্দেহজনক মৃত্যুর ঘটনায় তথ্য গোপন করছে রাশিয়া

দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়ায় যাচ্ছে জ্বালানি

ইউক্রেনের ওলেশকিতে দুর্ভিক্ষের শঙ্কা, ভয়াবহ মানবিক সংকট

রাশিয়ার সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায়

জার্মানিতে ভক্সওয়াগনের কারখানাকে ইসরাইলি অস্ত্র উৎপাদন কেন্দ্রে রূপান্তর

বিদেশ ভ্রমণে সঙ্গে নগদ অর্থ নেওয়ায় বড় কড়াকড়ি পুতিনের

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস ভবন ক্ষতিগ্রস্ত

রাশিয়ায় সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

রাশিয়ায় আতশবাজি কারখানায় আগুনে মৃত্যু ১৪

নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের