হোম > বিশ্ব > রাশিয়া

রাশিয়ার বিরোধী নেতাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে: যুক্তরাজ্য

আমার দেশ অনলাইন

রাশিয়ার বিরোধী দলের নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য। শনিবার জার্মানির বার্লিনে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে ব্রিটিশ প্রতিনিধিরা জানান, তারা এবং তাদের মিত্ররা নাভালনির দেহে পাওয়া উপাদানের নমুনা যাচাই করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, ‘শুধু রুশ সরকারের কাছেই এ ধরনের বিষ প্রয়োগের সুযোগ ছিল।’

নাভালনি সাইবেরিয়ার একটি কারাগারে বন্দি অবস্থায় দুই বছর আগে মারা যান। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, মস্কো এ অভিযোগকে প্রোপাগান্ডা বলে অভিহিত করেছে।

ব্রিটিশ মন্ত্রীর দাবি, নাভালনির দেহে ‘এপিবাটিডিন’ নামের একধরনের বিষের উপস্থিতি পাওয়া গেছে, যা দক্ষিণ আমেরিকার বন্য বিষধর ব্যাঙের শরীরে স্বাভাবিকভাবে পাওয়া যায়। তিনি বলেন, ‘রাশিয়ার সরকার নাভালনিকে হুমকি হিসেবে দেখত। এ ধরনের বিষ প্রয়োগের মাধ্যমে তারা প্রমাণ করেছে, রাজনৈতিক বিরোধীদের নিয়ে তারা কতটা আতঙ্কে থাকে।’

তিনি আরও বলেন, সাইবেরিয়ার দুর্গম কারাগারে বন্দি অবস্থায় নাভালনির ওপর প্রাণঘাতী বিষ প্রয়োগ করার মতো সামর্থ্য, উদ্দেশ্য ও সুযোগ—এই তিনটি কেবল রাশিয়া সরকারেরই ছিল।

ইভেট কুপার দাবি করেন, এপিবাটিডিন রাশিয়ায় স্বাভাবিকভাবে পাওয়া যায় না এবং বন্দি বা পোষা প্রাণীর মাধ্যমে এ বিষ তৈরি হওয়ার সুযোগ নেই। ফলে নাভালনির দেহে এ বিষের উপস্থিতির কোনো স্বাভাবিক ব্যাখ্যা থাকতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

এসআর

রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠল ইউক্রেন, নিহত ৪

ট্রাম্প ও পুতিনকে ভিন্ন বার্তা দিল বেইজিং: জাঁকজমক এক, গুরুত্ব আলাদা

চীন-রাশিয়া সম্পর্ক এখন অনন্য উচ্চতায়: বেইজিংয়ে পুতিন

ট্রাম্পকে বিদায়, পুতিনকে স্বাগত—চীনের কূটনৈতিক বার্তা কী

চীন-রাশিয়ার এত কাছে আসার নেপথ্যে কী

চীন সফরের আগে পুতিনের ভিডিও বার্তা

রুশ তেল আমদানি নিষেধাজ্ঞায় অস্থায়ী ছাড় প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

৩০ বছর পর রেস্তোরাঁ মালিককে জাপান ছাড়ার নির্দেশ

বৈশ্বিক জ্বালানির বাজার নিয়ন্ত্রণে ওয়াশিংটনের চেষ্টা, অভিযোগ রাশিয়ার

রাশিয়া থেকে তেল আমদানি বাড়ানোর পরিকল্পনা পাকিস্তানের