হোম > বিশ্ব > রাশিয়া

রাশিয়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

রাশিয়ার ওরেনবার্গ অঞ্চলে সোমবার (২ ফেব্রুয়ারি) একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি অফ সিভিল এভিয়েশন ওরস্ক শহরের কাছে ডায়মন্ড ডিএ বিমান দিয়ে একটি প্রশিক্ষণ পরিচালনা করছিল। এসময় একজন প্রশিক্ষক এবং দুই ক্যাডেট সহ বিমানটি বিধ্বস্ত হয়, যাদের সবাই মারা যান।

দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে মন্ত্রণালয় কোনো তথ্য জানায়নি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, “ওরেনবার্গ অঞ্চলে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ওরস্কের ঝানাতালাপ গ্রামে দুর্ঘটনাটি ঘটে। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের উদ্ধারকারীরা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখনও কোনো আগুন লাগেনি। কিন্তু দুর্ভাগ্যবশত, বিমানের আরোহী তিনজনই নিহত হয়েছেন।

ওরেনবার্গের গভর্নর এবং আঞ্চলিক সরকারের প্রেস সার্ভিস অনুসারে, আঞ্চলিক কর্তৃপক্ষ নিহতদের পরিবারকে সহায়তা প্রদান করবে।

ইউক্রেন যুদ্ধে পুতিন কী পাচ্ছেন, রাশিয়া কী হারাচ্ছে

মস্কোর কঠিন জীবনে মুসলিম ভ্রাতৃত্বের উষ্ণতা

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৬

যুদ্ধের প্রস্তুতি এস্তোনিয়ার, রুশ সীমান্তে ১৫০ বাংকার নির্মাণের পরিকল্পনা

ইউরোপের নেতারা রাজনৈতিক আত্মনিপীড়ক: লাভরভ

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি কার্যকর

রাশিয়াকে কখনোই হারাতে পারবে না ইউরোপ

ইউক্রেন যুদ্ধে ‘স্টারশিল্ড’ কেন এত গুরুত্বপূর্ণ

ইউক্রেনের ১২৬টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত ঐতিহাসিক মুহূর্ত’