হোম > বিশ্ব > রাশিয়া

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

রাশিয়ার কর্মকর্তারা দাবি করেছেন, শনিবার রাতে ইউক্রেন সেন্ট পিটার্সবার্গ বন্দরের একটি তেল টার্মিনালে ড্রোন হামলা চালিয়েছে। খবর আনাদোলুর।

সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেক্সান্দর বেগলভ জানান, শহরটি ব্যাপক আকারে ইউক্রেনীয় ড্রোন হামলার শিকার হয়েছে এবং বিমান প্রতিরক্ষাব্যবস্থা ৭২টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে একটি ড্রোন পিটারহফ এলাকায় বিধ্বস্ত হয়েছে।

বেগলভ বলেন, হামলায় শহরের কিরোভস্কি জেলার একটি তেল টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে স্থানীয় টেলিগ্রাম চ্যানেলগুলো বন্দরের তেল টার্মিনালে আগুন লাগার খবর প্রকাশ করে।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, দেশটির বিভিন্ন অঞ্চল, ২০১৪ সালে মস্কোর দখলে নেওয়া ক্রিমিয়া এবং আজভ ও কৃষ্ণসাগরের ওপর দিয়ে উড়ে যাওয়া মোট ৩৮৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত বা ধ্বংস করা হয়েছে।

তবে ইউক্রেন এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। রাশিয়ার এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এমএমআর

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল

১০ মাসে রাকসুর বরাদ্দ ৯১ লাখ, উত্তোলন ৬৩ লাখ

পেট কাটা গলিত লাশটি বিডিআর সদস্য নজরুলের, দাবি স্বজনদের

‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের তারিখ পরিবর্তন

দুশ্চিন্তায় হোটেল মালিকরা

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ