হোম > বিশ্ব > যুক্তরাজ্য

যুক্তরাজ্যে ১ লাখ রিজার্ভ সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ

আমার দেশ অনলাইন

২০২৫ সালের ৩ মার্চ যুক্তরাজ্যের ওয়ারকপ প্রশিক্ষণকেন্দ্রে সামরিক মহড়ায় অংশ নিচ্ছেন দেশটির সেনাবাহিনীর এক রিজার্ভ সদস্য। ছবি-গেটি ইমেজেস

রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক হুমকি এবং ন্যাটোর প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে প্রায় এক লাখ সাবেক সেনাসদস্যকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য। স্নায়ুযুদ্ধের পর এই প্রথম দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) এত বিপুলসংখ্যক সামরিক রিজার্ভ সদস্যের সঙ্গে এ ধরনের যোগাযোগ করল।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এক সাক্ষাৎকারে উদ্যোগটির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যুক্তরাজ্য ও ন্যাটোর মিত্র দেশগুলোর সামনে ক্রমেই কঠিন নিরাপত্তা পরিস্থিতি তৈরি হচ্ছে। এ অবস্থায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ব্রিটিশ সেনাবাহিনী, রয়্যাল নেভি ও রয়্যাল এয়ার ফোর্সের সাবেক সদস্যদের কাছে চিঠি পাঠানো হয়েছে। সম্ভাব্য যুদ্ধকালীন পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে এসব চিঠিতে তাদের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি যোগাযোগের তথ্য হালনাগাদ করতে এবং বর্তমানে তারা কোথায় কাজ করছেন ও কী ধরনের পেশাগত দক্ষতা অর্জন করেছেন, সে বিষয়ে তথ্য দিতে বলা হয়েছে।

চিঠিতে সামরিক প্রশিক্ষণ ও মহড়ায় স্বেচ্ছায় অংশ নেওয়ার সুযোগও রাখা হয়েছে। এর মধ্যে ২০২৭ সালের বসন্তে অনুষ্ঠিতব্য ন্যাটোর অন্যতম বড় সামরিক মহড়া ‘স্টেডফাস্ট ডিফেন্ডার’-এ অংশ নেওয়ার বিষয়টিও রয়েছে।

এর আগে গত অক্টোবরে প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করে বলেছিলেন, ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে যুক্তরাজ্যকে। রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা এবং ন্যাটোর সদস্যদেশগুলোর বিরুদ্ধে তাদের জোরদার হাইব্রিড যুদ্ধের কথা উল্লেখ করে তিনি এ সতর্কবার্তা দেন।

রাশিয়ার হুমকির মধ্যে সামরিক প্রস্তুতি জোরদার

জরুরি পরিস্থিতিতে সাবেক সামরিক সদস্যদের দ্রুত কাজে লাগানোর সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এ জন্য প্রতিরক্ষা কর্মকর্তারা জানতে চাইছেন, সক্রিয় সামরিক দায়িত্ব ছাড়ার পর সাবেক সেনাসদস্যরা কী ধরনের অভিজ্ঞতা ও পেশাগত যোগ্যতা অর্জন করেছেন। এসব তথ্যের ভিত্তিতে প্রয়োজনের সময় তাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা করতে পারবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট, দ্য টেলিগ্রাফ ও স্কাই নিউজ

লন্ডনে টিউব চালকদের ধারাবাহিক ধর্মঘট শুরু

গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হলে রাষ্ট্রকে দায়ী করবে আন্তর্জাতিক বিচার আদালত

রোহিঙ্গা গণহত্যার রায় কার্যকরে জাতিসংঘে প্রস্তাব আনার আহ্বান ব্রিটিশ এমপিদের

ব্রিটিশ পার্লামেন্টে ইসরাইলপন্থি গ্রুপের অর্থায়নের তদন্ত দাবি

ব্রেক্সিটের ব্যর্থতা স্বীকার, ইইউর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় যুক্তরাজ্য

মুসলমানদের নিয়ে পশ্চিমা ধারণা বাস্তবতার সঙ্গে মেলে না: লরেন বুথ

তুরস্কের ঐতিহাসিক মসজিদে নামাজ শেষে জুম্মা মোবারক জানালেন লন্ডনের মেয়র

যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক চাপে ব্রিটেন, জ্বালানির দাম ও মূল্যস্ফীতি বাড়ছে

যুক্তরাজ্যের প্রথম হিজাবি বিচারক রাফিয়া আরশাদ আদর্শে আপসহীন

বিয়ে ও মাতৃত্বকে অবহেলা করতে শিখিয়ে পুরো প্রজন্মকেই হতাশ করেছে নারীবাদ: পেট্রোনেলা ওয়াট