হোম > বিশ্ব > যুক্তরাজ্য

ওজুতে কম পানি ব্যবহারের পরামর্শ ব্রিটিশ সরকারের, সমালোচনার ঝড়

আমার দেশ অনলাইন

পানি ব্যবহারে সাশ্রয়ী হতে যুক্তরাজ্যের মুসলিমদের ওজুর সময় কম পানি ব্যবহারের পরামর্শ দিয়েছে দেশটির পানি নিয়ন্ত্রক সংস্থা অফওয়াট। অফওয়াটের অর্থায়নে পরিচালিত ‘ওয়াটার এফিশিয়েন্সি ইন ফেইথ অ্যান্ড ডাইভার্স কমিউনিটিজ’ কর্মসূচির আওতায় পানির অপচয় কমানোর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এ পরামর্শ দেওয়া হয়েছে।

কর্মসূচিটির অংশ হিসেবে ক্যামব্রিজে একটি পরীক্ষামূলক প্রকল্প চালানো হয়। সেখানে মুসলিমদের ওজুর জন্য কলের পানি প্রবাহিত না রেখে মাত্র এক লিটার পানি ব্যবহারে উৎসাহিত করা হয়। এ নির্দেশনা ইসলামি টেলিভিশন চ্যানেলগুলোতে ব্যাপকভাবে প্রচারের সুপারিশও করা হয়েছিল। তবে পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে প্রচার চালাতে বলা হয়, যাতে মুসলিমদের পানি অপচয়ের জন্য দায়ী করা হচ্ছে—এমন ধারণা তৈরি না হয়।

অফওয়াটের তথ্য অনুযায়ী, অনেক মানুষ দিনে পাঁচবার ওজু করার সময় মোট প্রায় ১২ লিটার পর্যন্ত পানি ব্যবহার করেন। এক লিটারের বোতল ব্যবহার করলে একজনের দৈনিক সর্বোচ্চ ৫৫ লিটার পানি সাশ্রয় হতে পারে। ক্যামব্রিজের পরীক্ষামূলক প্রকল্পে প্রতিদিন প্রায় ৫ হাজার ৯০০ লিটার পানি সাশ্রয় হয়েছে বলে জানানো হয়েছে।

তবে এ উদ্যোগ নিয়ে যুক্তরাজ্যের মুসলিমদের মধ্যে প্রশ্ন উঠেছে। সমালোচকদের কেউ কেউ মনে করছেন, পানি সাশ্রয়ের জন্য ধর্মীয় আচারকে আলাদাভাবে লক্ষ্যবস্তু করা ঠিক নয়। তাদের মতে, পানি সরবরাহ ব্যবস্থার বড় ধরনের অপচয় বন্ধে আগে পাইপলাইনের ফুটো ও অবকাঠামোগত সমস্যার দিকে নজর দেওয়া উচিত।

জুলাইয়ে প্রকাশিত গ্রিনপিস ইউকের এক গবেষণার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড ও ওয়েলসে ফুটো পাইপের কারণে প্রতিদিন প্রায় ২৮৭ কোটি লিটার পানি নষ্ট হয়। অফওয়াট বলেছে, এটি কারও ধর্মীয় আচার পরিবর্তনের জন্য নয়। দীর্ঘ সময় ধরে চলা শুষ্ক আবহাওয়ার কারণে সবার পানি ব্যবহারে দক্ষতা বাড়ানো প্রয়োজন। প্রকল্পটি পানি কোম্পানি, দাতব্য প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে পরিচালিত হয়েছে এবং ২০২৫ সালের এপ্রিলেই তা শেষ হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই ও সুদান ইন্ডিপেন্ডেন্ট

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় ৯৪ বছরের ইহুদি আইনজীবী গ্রেপ্তার

পরিবারসহ ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে নৌপথে আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাজ্যে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ

যুক্তরাজ্য আবার ইইউতে যোগদানের চিন্তা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি আর্জেন্টিনার

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর বার্তা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর

ব্রিটিশ বিমানঘাঁটিতে গ্রেপ্তার, ইরানের যোগসূত্র নিয়ে বাড়ছে প্রশ্ন

ইরানে হামলায় ব্যবহৃত যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছে ৫ জন গ্রেপ্তার

মহাকাশে নিরাপত্তা জোরদারে নতুন সামরিক স্কোয়াড্রন গড়ল যুক্তরাজ্য