হোম > বিশ্ব > যুক্তরাজ্য

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর বার্তা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর

আমার দেশ অনলাইন

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। ছবি: সংগৃহীত

গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি সরকারের কর্মকাণ্ডকে বিশ্বের বিবেকের জন্য গুরুতর কলঙ্ক হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। তিনি বলেছেন, ইসরাইলের নিরাপত্তা নিয়ে যতই উদ্বেগ থাকুক, ফিলিস্তিনিদের ওপর চলমান নিপীড়ন ও সহিংসতার কোনো গ্রহণযোগ্যতা নেই।

লেবার পার্টির বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে মিলিব্যান্ড বলেন, ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এ পরিস্থিতিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

লেবার পার্টির নতুন নীতিতে পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ড এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগের বিষয়গুলো আরো স্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে। শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে ইসরাইলের অবৈধ বসতি থেকে পণ্য আমদানি বন্ধ এবং ব্রিটিশ অর্থায়ন ও নির্মাণ খাতের সহযোগিতা প্রত্যাহারের বিষয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মিলিব্যান্ড।

তবে তিনি পরিষ্কার করে বলেন, এই অবস্থান সাধারণ ইসরাইলি জনগণের বিরুদ্ধে নয়; বরং ইসরাইল সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধেই তাদের আপত্তি। একই সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ বন্ধ করার যেকোনো উদ্যোগ প্রতিহত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

নিজের পারিবারিক শিক্ষা এবং নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর মূল্যবোধের কথা তুলে ধরে মিলিব্যান্ড বলেন, অন্যায়ের সামনে নীরব না থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো পৃথিবী গড়ে তোলা সবার দায়িত্ব। বয়স বাড়ার সঙ্গে মানুষ যেন উদাসীন হয়ে না পড়ে—এমন বিশ্বাসের কথাও তুলে ধরে ব্রিটিশ মূল্যবোধ রক্ষায় কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান তিনি।

এ ছাড়া জলবায়ু, নিরাপত্তা ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ব্রিটেনের স্বার্থ সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরো ঘনিষ্ঠ ও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: আনাদোলু এজেন্সি

এআরবি

ব্রিটিশ বিমানঘাঁটিতে গ্রেপ্তার, ইরানের যোগসূত্র নিয়ে বাড়ছে প্রশ্ন

ইরানে হামলায় ব্যবহৃত যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছে ৫ জন গ্রেপ্তার

মহাকাশে নিরাপত্তা জোরদারে নতুন সামরিক স্কোয়াড্রন গড়ল যুক্তরাজ্য

ব্রিটেনে আবাসন নীতি নিয়ে অসন্তোষ, প্রতিবাদে বার্নহ্যামের স্থানীয়রা

পারিবারিক নির্যাতনের শিকার গর্ভবতী নারীর সংখ্যা বাড়ছে

তীব্র মানসিক অসুস্থতায় আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি বেশি

অমুসলিমদের ভয় কাটাতে ব্রিটেনে শতাধিক মসজিদ উন্মুক্ত

স্বেচ্ছাসেবীদের উদ্যোগে সবুজ হয়ে উঠছে রেলস্টেশন

সুইডেন থেকে ৪৫৮ ব্রিটিশ নাগরিককে অপসারণ, স্ত্রী-ঘর হারিয়ে ফিরলেন চার্লস

ব্রিটেনের রাজনীতিতে আলোচনায় রিফর্ম পার্টি