হোম > বিশ্ব > যুক্তরাজ্য

তীব্র মানসিক অসুস্থতায় আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি বেশি

দ্য গার্ডিয়ান

তীব্র মানসিক অসুস্থতায় আক্রান্ত প্রাপ্তবয়স্করা সাধারণ মানুষের তুলনায় ১৫ থেকে ২০ বছর আগেই মারা যাচ্ছেন। ইংল্যান্ডের এনএইচএসের তথ্য বিশ্লেষণ করে মানসিক স্বাস্থ্যবিষয়ক দাতব্য সংস্থা রিথিঙ্ক মেন্টাল ইলনেস এ তথ্য জানিয়েছে। এসব মানুষের অকালমৃত্যুর বড় অংশই প্রতিরোধযোগ্য শারীরিক অসুস্থতার সঙ্গে সম্পর্কিত।

রিথিঙ্কের হিসাবে, ৭৫ বছরের কম বয়সী এবং গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের লিভার রোগে মৃত্যুর ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় ৬ দশমিক ৩ গুণ বেশি। শ্বাসযন্ত্রের রোগে মৃত্যুর ঝুঁকি ছয় গুণ, হৃদ্‌রোগে ৩ দশমিক ৮ গুণ এবং ক্যানসারে ২ দশমিক ৩ গুণ বেশি। আত্মহত্যার ক্ষেত্রে ঝুঁকি ১৪ দশমিক ৬ গুণ বেশি। সব ধরনের কারণ মিলিয়ে ৭৫ বছরের আগেই মৃত্যুর সম্ভাবনা সাধারণ জনগোষ্ঠীর তুলনায় ৪ দশমিক ৮ গুণ বেশি।

এখানে ‘তীব্র মানসিক অসুস্থতা’ বলতে এমন ব্যক্তিদের বোঝানো হয়েছে, যারা বিশেষায়িত মাধ্যমিক মানসিক স্বাস্থ্যসেবার জন্য রেফার হয়েছেন।

২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ইংল্যান্ডে ১৮ থেকে ৭৪ বছর বয়সী গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর ৫৬ দশমিক ৫ শতাংশের জন্য দায়ী ছিল ক্যানসার, হৃদ্‌রোগ, শ্বাসযন্ত্রের রোগ ও লিভারের রোগ। এর মধ্যে ক্যানসার ও হৃদ্‌রোগ প্রত্যেকটি মোট মৃত্যুর প্রায় ১৯ শতাংশের জন্য দায়ী। শ্বাসযন্ত্রের রোগের কারণে মৃত্যু হয়েছে ১১ শতাংশ এবং লিভার রোগে ৮ শতাংশ। একই সময়ে আত্মহত্যা এসব অকালমৃত্যুর ৭ শতাংশের জন্য দায়ী ছিল।

কর্মক্ষম বয়সী মানসিক অসুস্থতায় আক্রান্ত মানুষের হৃদ্‌রোগ ও ক্যানসারে মৃত্যুর সংখ্যা ২০২২-২৪ সময়কালে রেকর্ডে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রতিটি রোগে ২৪ হাজারের বেশি মৃত্যু হয়েছে বলে দাতব্য সংস্থাটি হিসাব করেছে।

রিথিঙ্ক মেন্টাল ইলনেসের বিশ্লেষণে এসব অকালমৃত্যুর পেছনে দারিদ্র্য, অনুপযুক্ত আবাসন, ধূমপানের উচ্চ হার, কিছু ওষুধের কারণে ওজন বৃদ্ধি, শারীরিক নিষ্ক্রিয়তা এবং স্বাস্থ্যসেবার মধ্যে সমন্বয়ের ঘাটতির মতো বিষয়গুলো চিহ্নিত করা হয়েছে।

বিশেষভাবে ‘ডায়াগনস্টিক ওভারশ্যাডোয়িং’-এর অর্থ হলো, কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার লক্ষণকে ভুলভাবে তার মানসিক অসুস্থতার অংশ হিসেবে ধরে নেওয়া। ফলে শারীরিক রোগ যথাযথভাবে পরীক্ষা ও চিকিৎসা না পাওয়ার আশঙ্কা থাকে।

গুরুতর মানসিক অসুস্থতায় আক্রান্ত মানুষের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শারীরিক স্বাস্থ্যও সমান গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজনীয়তা নতুন করে সামনে এসেছে।

পারিবারিক নির্যাতনের শিকার গর্ভবতী নারীর সংখ্যা বাড়ছে

অমুসলিমদের ভয় কাটাতে ব্রিটেনে শতাধিক মসজিদ উন্মুক্ত

স্বেচ্ছাসেবীদের উদ্যোগে সবুজ হয়ে উঠছে রেলস্টেশন

সুইডেন থেকে ৪৫৮ ব্রিটিশ নাগরিককে অপসারণ, স্ত্রী-ঘর হারিয়ে ফিরলেন চার্লস

ব্রিটেনের রাজনীতিতে আলোচনায় রিফর্ম পার্টি

ইসলামবিদ্বেষ মোকাবিলায় রাজনীতিকদের উদাসীনতা বিপজ্জনক

অবসাদ নিরাময়কারী ওষুধ ব্যবহারে রেকর্ড, অতিরিক্ত প্রেসক্রিপশনই কি কারণ

করপোরেট প্রধানদের বেতন গড় কর্মীর তুলনায় ১৩০ গুণ বেশি

রাজনৈতিক অনুদানের অর্থে ঝুঁকিতে গণতন্ত্র, বিলিয়নিয়ারদের প্রভাব নিয়ে উদ্বেগ

যুক্তরাজ্যে কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি