হোম > বিশ্ব > যুক্তরাজ্য

সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অস্ত্র রাখায় ব্রিটিশ সেনার কারাদণ্ড

আল-জাজিরা

ছবি: আল-জাজিরা

সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অস্ত্র রাখার দায়ে যুক্তরাজ্যের সাবেক সেনাসদস্য মার্ক ব্রডহার্স্টকে প্রায় চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

বুধবার ইংল্যান্ডের শেফিল্ড ক্রাউন কোর্ট এ রায় দেয়।

২৮ বছর বয়সি ব্রডহার্স্ট একসময় ব্রিটিশ সেনাবাহিনীতে রাঁধুনি হিসেবে কাজ করতেন।

দুই বছর আগে পুলিশের তদন্তে অনলাইনে তার কিছু বার্তা পাওয়া যায়। সেসব বার্তায় তিনি বর্ণবাদী মনোভাব প্রকাশ করেছিলেন। পাশাপাশি ডানপন্থি গোষ্ঠীগুলোর কাছে নিজের তৈরি আগ্নেয়াস্ত্র বিক্রির ইচ্ছার কথাও জানিয়েছিলেন।

২০২৪ সালের সেপ্টেম্বরে ব্রডহার্স্টকে গ্রেপ্তারের সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করে পুলিশ। এর মধ্যে ছিল ছুরি, ক্রসবো, কালো বারুদ, গুলি, এয়ার পিস্তল এবং কর্মকর্তাদের ভাষায়, ‘নিজের তৈরি একটি অস্থায়ী কামান’।

ব্রডহার্স্ট অনলাইনে আরো তিন ব্যক্তির সঙ্গে একটি আলাপচারিতা গোষ্ঠীর সদস্য ছিলেন। ওই তিনজনকে গত বছর মসজিদ বা উপাসনালয়ে সন্ত্রাসী হামলার পরিকল্পনার দায়ে কারাদণ্ড দেওয়া হয়। তাদের বিশ্বাস ছিল, সামনে একটি ‘জাতিগত যুদ্ধ’ শুরু হতে যাচ্ছে। সেই যুদ্ধের অংশ হিসেবে তারা হামলার পরিকল্পনা করেছিল।

যুক্তরাজ্যের সরকারি কৌঁসুলি সংস্থা ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের বিশেষ অপরাধ বিভাগের প্রধান ফ্র্যাঙ্ক ফার্গুসন বলেন, ব্রডহার্স্টের মধ্যে সহিংসতার প্রতি স্পষ্ট আগ্রহ ছিল। নিরীহ মানুষের ব্যাপক ক্ষতি করতে পারে এমন অস্ত্র তৈরির প্রতিও তার আগ্রহ ছিল।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলে সন্ত্রাসবাদবিরোধী পুলিশি কার্যক্রমের দায়িত্বে থাকা গোয়েন্দা বিভাগের প্রধান সুপারিনটেনডেন্ট জেমস ডানকারলি বলেন, ব্রডহার্স্টের মধ্যে উগ্র ডানপন্থি মানসিকতার প্রমাণ পাওয়া গেছে। তিনি বিস্ফোরক তৈরির উপকরণও সক্রিয়ভাবে সংগ্রহ করছিলেন।

আগ্নেয়াস্ত্র রাখা এবং সন্দেহজনক পরিস্থিতিতে বিস্ফোরক রাখার অভিযোগে ব্রডহার্স্ট দোষ স্বীকার করেন। তবে এসব অস্ত্র ও বিস্ফোরক সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে রাখা হয়েছিল—এ অভিযোগ তিনি অস্বীকার করেন। কিন্তু বিচারক তার অপরাধের সঙ্গে সন্ত্রাসবাদের যোগসূত্র রয়েছে বলে রায় দেন।

যুক্তরাজ্যে বর্ণবাদী উত্তেজনা ও বিদ্বেষমূলক অপরাধ বৃদ্ধির প্রেক্ষাপটে এ রায় এলো। দেশটিতে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ ক্রমেই এসব অপরাধের লক্ষ্যবস্তু হচ্ছেন।

গত জুলাইয়ে ইংল্যান্ডের পূর্বাঞ্চলে একটি ইসলামি সমাবেশকে লক্ষ্য করে উগ্র ডানপন্থি সন্ত্রাসী হামলার হুমকির ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। এর ছয় মাস আগে দেশটির কৌঁসুলিরা জানিয়েছিলেন, পুলিশের কাছ থেকে বিদ্বেষমূলক অপরাধের যত মামলা তাদের কাছে পাঠানো হয়েছে, তা ইতিহাসের সর্বোচ্চ সংখ্যা।

এএম

ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ইসরাইলের চাপে ব্রিটেন, জেরুজালেমে মিশনের কাজে অনিশ্চয়তা

তরুণ-তরুণীদের মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা কেন বাড়ছে

ক্যানসারের যেসব লক্ষণ উপেক্ষা করলে বাড়ে স্বাস্থ্যঝুঁকি

খাদ্যপণ্যের গণ্ডি ছাড়িয়ে বিস্তৃত হচ্ছে হালাল অর্থনীতি

বৈশ্বিক জ্বালানি সংকটের সমাধান কোন পথে

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় ৯৪ বছরের ইহুদি আইনজীবী গ্রেপ্তার

পরিবারসহ ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে নৌপথে আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাজ্যে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ

যুক্তরাজ্য আবার ইইউতে যোগদানের চিন্তা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী