উপজেলা প্রতিনিধি, (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ

গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য কৃষকের চিরচেনা বাহন মহিষ আর গরুর গাড়ি চড়ে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার সকালে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলা প্রশাসনের পৃথক পৃথক উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা হাওরের পথঘাটকে রাঙিয়ে তোলেছে।

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে চলতি বোরো মৌসুমে ধান কাটা ও পরিবহনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তীব্র জ্বালানি সংকটের কারণে এ অবস্থা তৈরি হয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন। আন্তর্জাতিক অস্থিরতার প্রভাবে ডিজেলের বাজারে চাপ এবং স্থানীয় পর্যায়ে দাম বাড়ার কারণে ধান উৎপাদনের বাড়তি খরচ নিয়ে চরম উদ্বেগে রয়েছেন হাজারো কৃষক।

পারিবারিক সূত্রে জানা গেছে, কাদির দেওঘর ইউনিয়নের পশ্চিম সাভিয়ানগর গ্রামের আবুল হোসেন-আম্বিয়া দম্পতির সন্তান। অষ্টগ্রামের আব্দুল্লাহপুর ইউনিয়নের দালাল তুষারের মাধ্যমে গ্রিসে যাওয়ার চুক্তি করেন তিনি। দালালের সঙ্গে ২০ লাখ টাকার চুক্তি হয়েছিল।

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে প্রচণ্ড শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার রাতের আকস্মিক এ প্রাকৃতিক দুর্যোগে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার হাজার হাজার কৃষক এখন চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার কাস্তুল ইউনিয়নের ব্রহ্মপাড়া আল হোসাইনিয়া জামে মসজিদে ১ লিটার দুধ দান করেন জনৈক কৃষক। সেই দুধ জুম্মার নামাজের আগে নিলামে উঠান মসজিদ পরিচালনা কমিটি। দুধ কিনতে প্রথমে দু’শত টাকা দাম হাঁকেন এক মুসল্লী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা আশ্রম সেতুর পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

কিশোরগঞ্জের হাওর বেষ্টিত মিঠামইনে চাচা শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজি জামাইয়ের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় হাওর জনপদ অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ নির্বাচনি এলাকা। এ আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। ফ্যাস্টিস্ট সরকারের পতনের পর এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে আইটিআরসিই ভবনের নির্মাণের মাত্র তিনটি পাইলিং পিলার ঢালাই করে ৩৯ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান ‘তাইহান কনসোর্টিয়াম’। তিন বছর পার হলেও তা আজও সমাপ্ত হয়নি। এ বিষয়ে কিছুই জানে না জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে বজ্রপাত ক্রমশ আতঙ্ক সৃষ্টি করছে। গত ছয় বছরে (২০২০-২০২৪) সরকারি হিসেবে বজ্রপাতে ৬৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে এই সংখ্যা আরও বেশি বলে জানা গেছে। এই সময়ে অর্ধশতাধিকের বেশি মানুষ আহত হয়েছেন এবং বহু গবাদি পশু মারা গেছে।

কিশোরগঞ্জের অষ্টগ্রামের ঐতিহাসিক কুতুবশাহী মসজিদ মুঘল আমলের স্থাপত্যশিল্পের অনবদ্য নিদর্শন। জেলা শহর থেকে ৪৫ কিমি পূর্ব-দক্ষিণে ভাটির রাণি অষ্টগ্রামে। চারদিকে নদ-নদী আর খাল-বিলঘেরা হাওর জনপদ।

মধুরহাটি এলাকায় একটি চায়ের দোকান থেকে রাজিবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ তিনটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।