
কাউনিয়ার রতন হত্যা: দুই জেলা থেকে ৩ আসামি গ্রেপ্তার
রংপুরের কাউনিয়ায় প্রকাশ্যে ফখরুল আলম রতন হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি ও পুলিশ। বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার শাঁকতলা বাজার এবং নোয়াখালীর সোনাইমুড়ী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাউনিয়







