উপজেলা প্রতিনিধি, ক্ষেতলাল (জয়পুরহাট)

পরিচিতি

উপজেলা প্রতিনিধি, ক্ষেতলাল (জয়পুরহাট)

সাম্প্রতিক নিবন্ধসমূহ

১৭ নিবন্ধ
হুজাইফা মোল্লার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে এখন অর্থসংকটই বাধাসারা দেশ
৭ দিন আগে

হুজাইফা মোল্লার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে এখন অর্থসংকটই বাধা

জন্ম থেকেই ডান হাতের কনুইয়ের নিচের অংশ নেই। তবুও শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি মো. হুজাইফা মোল্লাকে। বাম হাত দিয়েই লিখে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ এবং বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন তিনি। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষাও দিয়েছেন বিজ্ঞান বিভাগ থেকে। ফলাফল নিয়েও আশা

অতিরিক্ত উৎপাদনে আর লোকসান নয়, কালাইয়ে চালু হলো ‘মিনি কোল্ড স্টোরেজ’সারা দেশ
৮ দিন আগে

অতিরিক্ত উৎপাদনে আর লোকসান নয়, কালাইয়ে চালু হলো ‘মিনি কোল্ড স্টোরেজ’

জয়পুরহাটের কালাইয়ে কৃষকের উৎপাদিত শাকসবজি ও ফলমূল সংরক্ষণ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে সৌরবিদ্যুৎচালিত ‘ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ’ চালু করা হয়েছে। এর মাধ্যমে মৌসুমে অতিরিক্ত উৎপাদনের সময় কৃষকেরা তাদের পণ্য সংরক্ষণ করে পরবর্তী সময়ে সুবিধাজনক দামে বাজারজাত করার সুযোগ পাবেন। এতে কৃষিপণ্যের

আ.লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কারসারা দেশ
১২ দিন আগে

আ.লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি জবরদখলের অভিযোগ উঠেছে একই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুর বিরুদ্ধে। এ অভিযোগের পর তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে আক্কেলপুর উপজেলা বিএনপি। রোববার রাতে তার বহিষ্কারাদেশ

ক্ষেতলালে বাড়তি দামে সার বিক্রির অভিযোগ, বিপাকে আমন চাষিরাসারা দেশ
১৪ দিন আগে

ক্ষেতলালে বাড়তি দামে সার বিক্রির অভিযোগ, বিপাকে আমন চাষিরা

চলতি আমন মৌসুমে সারের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে জয়পুরহাটের ক্ষেতলালে। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তাপ্রতি ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগ উঠেছে কিছু ডিলার ও ব্যবসায়ীর বিরুদ্ধে। রসিদ ছাড়াই বাড়তি দামে সার বিক্রির অভিযোগও করছেন কৃষকরা। এতে উৎপাদন খরচ

ক্ষেতলালে গভীর নলকূপের মালিকানা দ্বন্দ্বে সেচ বন্ধ, বিপাকে কৃষকসারা দেশ
১৪ দিন আগে

ক্ষেতলালে গভীর নলকূপের মালিকানা দ্বন্দ্বে সেচ বন্ধ, বিপাকে কৃষক

জয়পুরহাটের ক্ষেতলালে গভীর নলকূপের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে ট্রান্সফরমার খুলে নেওয়া ও নলকূপের ঘরে ডাবল তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে সেচ সুবিধা থেকে বঞ্চিত হয়ে বিপাকে পড়েছেন প্রায় ১৫০ বিঘা জমির কৃষক। পানি না পেয়ে অনেক জমিতে ফাটল ধরেছে, শুকিয়ে যাচ্ছে আমনের চারা। ব্যাহত হচ্ছে আগাছ

ক্ষেতলালে ফিলিপাইন ব্ল্যাক জাতের আখ চাষে কৃষকদের সাফল্যসারা দেশ
১৪ দিন আগে

ক্ষেতলালে ফিলিপাইন ব্ল্যাক জাতের আখ চাষে কৃষকদের সাফল্য

ধান, গম ও সবজি চাষ করে আশানুরূপ দাম না পাওয়ায় বিকল্প ফসলের দিকে ঝুঁকছেন জয়পুরহাটের ক্ষেতলালের কৃষকরা। এরই ধারাবাহিকতায় ফিলিপাইন ব্ল্যাক জাতের আখ চাষ করে সফলতার মুখ দেখছেন অনেক কৃষক। কম সময়ে বাজারজাত করা যায় এবং চাহিদা ও দাম ভালো থাকায় এ জাতের আখ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। ক্ষেতলাল উপজেলার

বোরকা পরে চুরি করতে এসে গ্রামবাসীর হাতে আটকসারা দেশ
১৬ দিন আগে

বোরকা পরে চুরি করতে এসে গ্রামবাসীর হাতে আটক

জয়পুরহাটের ক্ষেতলালে গভীর রাতে বোরকা পরে একটি বাড়িতে ঢুকে চুরির চেষ্টাকালে আব্দুল মুমিন (৩৫) নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে স্থানীয় গ্রামবাসী। এ সময় তার সঙ্গে থাকা আরিফুল ইসলাম নামে অপর এক সহযোগী পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার রোয়াইর গ্রামে এ ঘটে

পাকিস্তানের হাসপাতাল থেকে পালিয়ে দেশে ফিরলেন কালাইয়ের শিহাবসারা দেশ
১৭ দিন আগে

পাকিস্তানের হাসপাতাল থেকে পালিয়ে দেশে ফিরলেন কালাইয়ের শিহাব

জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের রাঘবপুর গ্রামের তরুণ সিহাব হোসেন (২৪)। প্রবাসে চাকরি দেওয়ার কথা বলে তাকে পাকিস্তানে নিয়ে গিয়ে কিডনি কেটে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে তার বাবা-মা ও তারেক হাজী নামের এক দালালসহ একটি চক্রের বিরুদ্ধে। পাকিস্তানের একটি বেসরকারি হা