১৯৯৬ সালে সাংবাদিকতা জীবন শুরু করে তিনি প্রায় তিন দশক ধরে সংবাদপত্র ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত। চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক ঈশান পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতায় হাতেখড়ি। এরপর দৈনিক আজকের কাগজ, আমাদের সময়, আজকের পত্রিকা, কর্ণফুলী, চট্টলার খবরসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
২০০৪ সালে নিয়োগ পান আমার দেশে। ফ্যাসিবাদ সরকারের আমলে ১১ বছর পত্রিকা বন্ধ থাকার পর ২২ ডিসেম্বর ২০২৪ সালে চালু হলে তিনি আবার আমার দেশে এ পত্রিকার মিরসরাই উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নুরুল আলমের কাছে সাংবাদিকতা শুধু একটি পেশা নয়—এটি দায়িত্ব ও নৈতিক অঙ্গীকার। সত্য ও ন্যায়ের পক্ষে থাকা, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কথা বলা এবং মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়াই তার সাংবাদিকতার মূল দর্শন। প্রায় তিন দশকের সাংবাদিকতা জীবনে মিরসরাইয়ের মানুষের কথা ও এলাকার বাস্তবচিত্র তুলে ধরাই তার প্রধান পেশাগত অঙ্গীকার।