পাঠকমেলারাবি পাঠকমেলার ফ্রি মেডিকেল ক্যাম্প
এক ব্যতিক্রমী উদ্যোগের আয়োজন করেছে আমার দেশ পাঠকমেলা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পাশাপাশি তাদের কাছে স্বাস্থ্যসেবাকে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয় ‘ফ্রি মেডিকেল ক্যাম্প ও নির্বাচনি সচেতনতা’ কর্মসূচি।





