আড়াইহাজারে বেড়ে গেছে চুরি ডাকাতি। বৃহস্পতিবার রাতে উপজেলার গোপালদী পৌর সভার রামচন্দ্রদী ও ফতেহপুর ইউনিয়নের সাদারদিয়া এলাকায় ৪ বাড়ীতে ডাকাতি ও ৫ দোকানে চুরির এই ঘটনা গুলো ঘটে। এতে করে জনগণের মাঝে ডাকাত আতংক বিরাজ করছে।
জানা গেছে, রাত ২টার দিকে রামচন্দ্রদী প্রবাসী হোসেনের বাড়ীতে ডাকাতদল হানা দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৫ হাজার টাকা ও দেড় ভরি স্বর্নালংকার লুটে নেয়। পরে ডাকাতদল একই গ্রামের নছিমন চালক রহমানের ঘরে ঢুকে নগদ ৫ হাজার টাকা ও অন্যন্যা মালামাল লুটে নেয়। একই ডাকাতদল একই গ্রামে বাছেদের বাড়ীতে হানা দিয়ে নগদ ৪ হাজার টাকাসহ অন্য মালামাল লুটে নেয়।
এর আগে ডাকাতদল রামচন্দ্রদী পশ্চিম পাড়া গ্রামের হামিদের বাড়ীতে হামলা চালিয়ে তার স্ত্রী রহিমাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তাদের ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে কিছু নিতে পারেনি।
এদিকে রাতের কোন এক সময় ঢাকা-আড়াইহাজার সড়কের সাদারদিয়া এলাকায় ৫টি দোকানে চুরি হয়েছে। আঃ আউয়াল, ফারুক, মোজাম্মেল, আলমাছ ও নুরুল আমিনের দোকানের সাটার ভেঙ্গে প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ম্যাসেজতো পাইনি। কোন জায়গা এটা। ঠিক আছে পুলিশ পাঠাচ্ছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

