আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রংপুরে আত্মগোপনে থাকা যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে আত্মগোপনে থাকা যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় রংপুর মহানগর যুবলীগের নেতা নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

এর আগে শনিবার রাত ৯টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের আলম নগর পাটবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নয়ন পাটবাড়ি এলাকার নুর ইসলামের ছেলে। গ্রেপ্তার পরবর্তী ওই এলাকা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। সে ৫ আগস্টের পর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।

বিজ্ঞাপন

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, তাকে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন