দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

খুলনা ব্যুরো

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশ গঠনে পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক পরিবর্তনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের পুনর্গঠনে পেশাজীবীদের বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এবং উৎপাদনমুখী রাজনীতির সূচনা করেছিলেন। বর্তমান সময়েও দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে পেশাজীবীদের সেই ঐতিহ্য ধারণ করে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা আইনজীবী সমিতি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী পেশাজীবী দল খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ৭ নভেম্বরের বিপ্লবোত্তর বাংলাদেশ পুনর্গঠনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পেশাজীবীদের বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিদের কাজে লাগিয়ে তিনি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির সূচনা করেছিলেন। বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী জঞ্জাল পরিষ্কার করে কাঙ্ক্ষিত দেশ গড়তে আজকের পেশাজীবীদেরও অতীতের মতো অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

পেশাজীবী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোল্লা মারুফ রশীদের সভাপতিত্বে ও মহানগর পেশাজীবী দলের সভাপতি শেখ মনজুর হাসান অপুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ, পেশাজীবী দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন টিটো, খুলনা জেলা পেশাজীবী দলের সভাপতি অ্যাডভোকেট এস এম মনজুর কাদের মিঠু, এস এম ইকবাল হাসান তুহিন, শেখ সারাফাত হোসেন দুলু ও কৃষক দলের নগর শাখার সভাপতি সজিব তালুকদার প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন