প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করায় মামলায় মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির কাম ক্যাশিয়ার শেখ মঞ্জু এলাহীকে গ্রেপ্তার করেছে ডাসার থানার পুলিশ।
সোমবার রাতে ডাসার উপজেলার গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত শেখ মঞ্জু এলাহী গোপালপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন মঞ্জু এলাহী। এ ঘটনায় তার প্রথম স্ত্রী সোমা এলাহী বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালত ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করে। পরোয়ানার ভিত্তিতে সোমবার রাতে ডাসার থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে
ডাসার থানার (ওসি) সোলায়মান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

