আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় জেলা শাখার সভাপতি সাগর আহমেদের নেতৃত্বে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

“মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারণ করে শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

শোভাযাত্রা শেষে কলেজের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক হাফেজ আমিরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি সাগর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আসাদুল্লাহ, জেলা শাখার সাবেক সভাপতি হুমায়ুন কবির শান্ত ও মহসিন এমদাদুল্লাহ জামেন।

এছাড়া জেলা শাখার অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, সাহিত্য সম্পাদক আবু রায়হান, দাওয়াত সম্পাদক পারভেজ আলমসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শিক্ষার্থী ও তরুণদের মধ্যে আদর্শিক মূল্যবোধ, দেশপ্রেম এবং সামাজিক দায়বদ্ধতার মনোভাব গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন