নবীগঞ্জে অলিউরের নেতৃত্বে বিএনপির শোডাউন

নবীগঞ্জে অলিউরের নেতৃত্বে বিএনপির শোডাউন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির কর্মসূচিতে যোগ দিতে নবীগঞ্জে হাজার হাজার নেতাকর্মী নিয়ে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলির নেতৃত্বে এই শোডাউন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আসন্ন পৌরসভা নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়নপ্রত্যাশী অলিউর রহমান অলির এই বিশাল শোডাউন নবীগঞ্জের স্থানীয় রাজনীতিতে নতুন মোড় এনে দিয়েছে।

দলীয় সূত্র জানায়, এর আগে নবীগঞ্জে কোনো নেতাকে কর্মীদের সঙ্গে নিয়ে এত বড় শোডাউন করতে দেখা যায়নি।

শনিবার দুপুরে নবীগঞ্জ শহরের প্রধান সড়কগুলো ‘অলিউর ভাইকে মেয়র চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের একাংশ আগামী পৌরসভা নির্বাচনে অলিউর রহমানকে ঘিরে নতুন স্বপ্ন দেখছেন। ফলে নবীগঞ্জে বিএনপির রাজনীতিতে বর্তমানে অলিউর রহমান অলি বড় এক ফ্যাক্টর হিসেবে আবির্ভূত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন