আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সারজিসকে ইসলামী আন্দোলনের সমর্থন

পঞ্চগড় প্রতিনিধি

সারজিসকে ইসলামী আন্দোলনের সমর্থন

পঞ্চগড়-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের কোনো প্রার্থী না থাকায় ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলমকে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামী আন্দোলনের জেলা কমিটির এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রোববার রাতে দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সারজিস আলমের সঙ্গে বৈঠক করে সমর্থন জানান।

বিজ্ঞাপন

দলটির নেতারা জানিয়েছেন, এ আসনে ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী নেই। তাই নীতিনিষ্ঠ ও জনবান্ধব রাজনীতির স্বার্থে তারা জুলাই আন্দোলনের অগ্রনায়ক সারজিস আলমের প্রতি সমর্থন দিয়েছেন। এই আসনে সারজিস আলমের শাপলা কলি প্রতীকের পক্ষে তারা স্বতস্ফূর্তভাবে কাজ করবেন।

বৈঠকের পর থেকেই ইসলামী আন্দোলনের লোকজনকে সারজিস আলমের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে দেখা গেছে। মঈন উদ্দিন নামে ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটির এক নেতা লিখেছেন, আমাদের প্রার্থী না থাকায় দলমতের ঊর্ধ্বে জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হিসেবে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন দেওয়া হয়েছে।

ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক সভাপতি শাহ পরান সুজন এক ফেসবুক পোস্টে লিখেছেন, জুলাই আন্দোলনের অন্যতম সিপাহসালার সারজিস আলম ভাইকে পঞ্চগড়-১ এর জন্য আল্লাহ কবুল ফরমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন