মুন্সীগঞ্জের গজারিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি নাম মো. মামুন (৪০)। তিনি উপজেলার হোগলাকান্দি এলাকার আব্দুর রশীদের ছেলে বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হোগলাকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা যায়, মামুনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।
সাজা ঘোষণার পর থেকেই মামুন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকিব আকরাম হোসেন বলেন, সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, দীর্ঘদিন পালিয়েছিল। তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

